...
...
Next Story

Bangladesh Army Latest Update: বাংলাদেশি সেনাবাহিনীতে বড়সড় রদবদল, ভারতে থাকা অফিসারকে ফেরানো হল দেশে

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে সেনার ৫৫তম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। এই আবহে ভারত থেকে তাঁকে বাংলাদেশে ফিরতে বলা হয়েছে।

Published on: Feb 23, 2026, 08:05:32 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশ সেনায় বড়সড় রদবদল। বাহিনীর নতুন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) নিয়োগ করা হল। স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার ক্ষমতায় আসার কয়েকদিন পরেই সেনা সদর দফতর থেকে এই পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলো জানায়, লেফটেন্যান্ট জেনারেল এম মইনুর রহমানকে সিজিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এআরটিডিওসি) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে।

এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে সেনার ৫৫তম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। এই আবহে ভারত থেকে তাঁকে বাংলাদেশে ফিরতে বলা হয়েছে। এদিকে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে বাহিনীর ৫৫তম ডিভিশন থেকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। অপরদিকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। তাঁকে কোনও একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এছাড়া বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি এতদিন সেনাবাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পাঠানো হয়েছে বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে। যদিও এই সব রদবদলকে 'রুটিন' আখ্যা দিয়েছে বাহিনী। তবে ইউনুস জমানায় যেভাবে সেনা প্রধান জেনারেল ওয়কার উজ জামানের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করার অভিযোগ উঠে এসেছিল, সেই পরিপ্রেক্ষিতে নয়া সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সব রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe