...
...
Next Story

Bangladesh Awami League Update: নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের অফিস খুলল BNP, পরে চাপের মুখে ইউটার্ন নেতার

ভাইরাল হওয়া ভিডিয়োতে বিএনপি নেতা দাউদকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে শোনা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, স্বাধীনতাপন্থী শক্তিরা সম্মিলিত ভাবে জামাতে ইসলামিকে হারিয়েছে নির্বাচনে। একই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া ভুয়ো মামলা নিষ্পত্তির বিষয়েও বার্তা দেন দাউদ।

Published on: Feb 14, 2026, 07:44:26 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের নির্বাচনে হেরেছে রাজাকার জামাতে ইসলামি। আওয়ামী লীগের কট্টর বিরোধী হলেও জয়ী বিএনপি স্বাধীনতাপন্থী। এই পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই নজিরবিহীন ঘটনা দেখল বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি উত্তর বাংলাদেশের পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তবে সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরপরই বিতর্ক তৈরি হয়। এই আবহে দাউদ দাবি করেন, তিনি একটি গোডাউনের তালা খুলিয়েছিলেন। এদিকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেকেই দাবি করেন, আওয়ামী লীগের যে অফিসটির তালা খোলানো হয়েছে, সেটি জামাতিরা তালা বন্ধ করে রেখেছিল। এরই সঙ্গে জানানো হয়, এই অফিসটি আপাতত মুক্তিযোদ্ধারা ব্যবহার করবেন, এখানে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত হবে না।

বিএনপি নেতা দাউদকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে শোনা যায়।
বিএনপি নেতা দাউদকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে শোনা যায়।

যদিও ভাইরাল হওয়া ভিডিয়োতে বিএনপি নেতা দাউদকে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে শোনা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, স্বাধীনতাপন্থী শক্তিরা সম্মিলিত ভাবে জামাতে ইসলামিকে হারিয়েছে নির্বাচনে। একই সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া ভুয়ো মামলা নিষ্পত্তির বিষয়েও বার্তা দেন বিএনপি নেতা দাউদ। এদিকে সেই ভিডিয়োতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, 'সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন... বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জন্য চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন।'

এদিকে সেই ভিডিয়োতে দাউদকে বলতে শোনা যায়, 'কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবে- প্রত্যেক দলে কম বেশি দুষ্টু প্রকৃতির লোক আছে। তাদের দল থেকে বহিষ্কারের ব্যবস্থা রয়েছে। কোনও অবস্থাতেই আমাদের এলাকার শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা কোনও প্রকার অন্যায় করবেন না। যদি কেউ অন্যায় করে, আমাকে জানাবেন। আমি কোনও অন্যায়কারীকে প্রশ্রয় দেব না।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe