...
...
Next Story

Bangladesh Blast: ভোট শেষ হতেই ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে, বোমা বানাতে গিয়ে নিহত ২, জখম ৩

১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু'জন নিহত হয়েছেন। এই ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত তিনজন।

Published on: Feb 14, 2026, 10:47:20 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হতেই শুরু হিংসার পালা। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন। ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দু'জন নিহত হয়েছেন। এই ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত তিনজন।

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন।
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দু'জন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম জানিয়েছেন, জখম ব্যক্তিরা হলেন মিনহাজ (বয়স ৫২ বছর) ও বজলুর রহমান (বয়স ২০ বছর) এবং মহম্মদ শুভ (বয়স ২০ বছর)। এদিকে যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। আহতদের চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এর আগে নির্বাচন চলাকালীন বোমা বিস্ফোরণ হয়েছিল গোপালগঞ্জ। এই বিস্ফোরণে এক শিশু এবং দু'জন নিরাপত্তারক্ষী জখম হয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশি সময় ৯টা নাগাদ গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত দুই নিরাপত্তারক্ষীরা হলেন সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সি শিশু জখম হয়েছে। জানানো হয়েছে, ভোটকেন্দ্রে দূর থেকে ককটেল ছোঁড়ে দুষ্কৃতীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe