...
...
Next Story

BGB Searching Indian Trucks in Border: তেলের সংকটে মাথা খারাপ বাংলাদেশের! ভারতীয় ট্রাকের ট্যাঙ্কে জ্বালানি মাপছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছে বিজিবি।

Published on: Mar 8, 2026, 08:24:37 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান যুদ্ধের আবহে গোটা বিশ্বেই তেলের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে তার আঁচ গিয়ে পড়েছে বাংলাদেশে। সেখানে বহু জায়গায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে সব পাম্প খোলা আছে, সেখানেও তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শ'য়ে শ'য়ে গাড়িকে। এই আবহে পণ্য রফতানি করতে যাওয়া ভারতীয় ট্রাক যাতে বাংলাদেশ থেকে তেল কিনে নিয়ে না যায়, সেই আতঙ্কে ভুগছে বিজিবি। এই আবহে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতীয় ট্রাকের ট্যাঙ্কে তেল মাপছে বিজিবি।

ভারতীয় ট্রাক যাতে বাংলাদেশ থেকে তেল কিনে নিয়ে না যায়, সেই আতঙ্কে ভুগছে বিজিবি। (AFP)
ভারতীয় ট্রাক যাতে বাংলাদেশ থেকে তেল কিনে নিয়ে না যায়, সেই আতঙ্কে ভুগছে বিজিবি। (AFP)

জানা গিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছে বিজিবি। চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাক থামানো হচ্ছে। সেই সব ট্রাকের জ্বালানি ট্যাঙ্কে কতটুকু তেল রয়েছে তা মেপে নথিভুক্ত করা হচ্ছে। ফএরার সময়ও ফের ট্রাকের ট্যাঙ্কের তেল মাপা হচ্ছে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বহু স্থানে ইতিমধ্যেই তেলের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও 'তেল নেই' বোর্ড টাঙানো হয়েছে। আবার অনেক স্থানে তেলের রেশনিং চলছে। গাড়ি হলে ৫০০ টাকার এবং বাইক হলে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে, তার বেশি নয়। ঢাকা, খুলনা, সিলেটের মতো জায়গায় তাই নাজেহাল সাধারণ মানুষ। এদিকে বিশ্ববাজারে গত পাঁচদিনে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩৫ শতাংশ বেড়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড ৯৩ ডলার প্রতি ব্যারেল দরে বিকোচ্ছে বিশ্ব বাজারে। এই আবহে সরকারি ভাবে আজ থেকে বাইককে ২ লিটার এবং ব্যক্তিগত গাড়িকে সর্বোচ্চ ১০ লিটার তেল দেওয়া হবে বাংলাদেশে। এদিকে বাংলাদেশে তেলের সংকট থাকলেও ভারতে চিত্রটা ভিন্ন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks