...
...
Next Story

Bangladesh Cricket Latest Update: এবার আওয়ামী সাকিব-মাশরাফির হয়ে সুর চড়ালেন 'ভারতীয় দালাল' আখ্যা পাওয়া তামিম ইকবাল

সাকিব এবং মাশরাফিকে নিয়ে বলেন, 'তারা অন্য কোনও কিছুর সঙ্গে যুক্ত আছে কি না, সেটা আমি বলতে পারব না। এখানে তো অন্য কেসও আছে, সেটা আমি বলতে পারব না। তবে আমাকে যদি আপনি নির্দিষ্ট করে হত্যা বিষয়ে জিজ্ঞেস করেন, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না।'

Published on: Feb 22, 2026, 10:00:36 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাদের হয়ে গলা ফাটালেন আরেক কিংবদন্তি তামিম ইকবাল। কয়েকদিন আগেই টি২০ বিশ্বকাপে খেলার পক্ষে সওয়াল করায় তামিমকে 'ভারতীয় দালাল' আখ্যা দিয়েছিলেন বিসিবির এক পরিচালক। এহেন তামিম এবার বললেন, 'আমি মনে করি না, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে। আমি সোজাসুজি এই কথা বলে দিচ্ছি।' উল্লেখ্য, এই দুই প্রাক্তন আওয়ামী সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আছে। সাকিব তো ২০২৪ সালের অগস্ট তাণ্ডবের পরে দেশেই ফিরতে পারেননি। আর মাশরাফি দেশে থেকেও অন্তরালে। এদিকে সাকিব এবং তামিম একদা সতীর্থ হলেও দু'জনের সম্পর্ক মোটেও মধুর ছিল না। এই আবহে সাকিবের হয়ে তামিমের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাদের হয়ে গলা ফাটালেন আরেক কিংবদন্তি তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাদের হয়ে গলা ফাটালেন আরেক কিংবদন্তি তামিম ইকবাল।

উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ক্রিকেট মহল ক্রমেই সরব হয়েছে বেশ কিছু ইস্যু নিয়ে। বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলছেন অনেকেই। এই আবহে বাংলাদেশে ক্ষমতায় আসা বিএনপি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সাকিবকে ফেরানোর বিষয়ে। এদিকে বিসিবির তরফ থেকেও বলা হয়েছে, সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে তারা। এবং সাকিবকে দলে ফেরানো নিয়ে বিসিবি প্রথম ঘোষণা করে যেদিন আনিষ্ঠানিক ভাবে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়।

এই আবহে তামিমের কাছ থেকে সাকিব এবং মাশরাফিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তারা অন্য কোনও কিছুর সঙ্গে যুক্ত আছে কি না, সেটা আমি বলতে পারব না। এখানে তো অন্য কেসও আছে, সেটা আমি বলতে পারব না। তবে আমাকে যদি আপনি নির্দিষ্ট করে হত্যা বিষয়ে জিজ্ঞেস করেন, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না।' এর আগে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে না নেওয়ার জন্য বিসিবিকে 'নির্দেশ' দিয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই আসিফ এখন এনসিপির মুখপাত্র। এই আবহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলার জন্য বাংলাদেশের বিমানে উঠেও শেষ পর্যন্ত ফিরে যেতে হয়েছিল সাকিবকে। তবে আগামী মার্চ মাসে সাকিব বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe