...
...
Next Story

Bangladesh Factory Fire Death Toll: ঢাকার কাছে আশুলিয়ায় কারখানার লরিতে বিস্ফোরণ, মৃত ৭, আহত অন্তত ৪০

জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার কাছে এই আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, কারখানার ভেতরে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম জয়নাব বেগম।

Published on: Sep 21, 2026, 08:24:05 IST
Advertisement

ঢাকার কাছেই সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার কাছে এই আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, কারখানার ভেতরে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

ঢাকার কাছেই সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঢাকার কাছেই সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম জয়নাব বেগম। তিনি কারখানার পাশেই একটি কাপড়ের দোকান চালাতেন। বাকি ৬ জনের পরিচয় এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে কারখানার কর্মচারী এবং পথচারী-সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করা হয়। পরে স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁর মতে, সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানা প্রাচীরের পাশে দাঁড়িয়ে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণেই আগুন লাগে। তবে কারখানার ভিতরে কোনও শ্রমিক আটকে ছিলেন না। আগুন লাগার আগেই শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। তবে কাভার্ড ভ্যানের পাশে থাকা কয়েকজন আগুনে দগ্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকজন আহত হন। তিনি নিজে দুজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। গুরুতর আহত এক শ্রমিককেও হাসপাতালে পাঠান। তাঁর দাবি, কারখানার পাশের রাস্তায় থাকা রিকশাচালক-সহ আরও কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের জেরে লোহা ও যন্ত্রাংশের টুকরো ছিটকে আশপাশের বাড়িঘর ও রাস্তায় গিয়ে পড়ে। এতে আরও হতাহতের ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, তাঁদের হাসপাতালে এ পর্যন্ত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks