বাংলাদেশে ভোটের তারিখ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থীপদ ঘোষণা প্রাক্তন উপদেষ্টা আসিফের, কোন হাইভোল্টেজ আসন?

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে বাংলাদেশে।

Published on: Dec 12, 2025, 13:28:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাসিনা-হীন বাংলাদেশে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণার সবেমাত্র ২৪ ঘণ্টাও কাটেনি, তার মধ্যেই এদিন সকালে বড় ঘোষণা করলেন সেদেশের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণা করে দিলেন নিজের প্রার্থীপদ। তবে তাঁর ঘোষণার সঙ্গে রয়েছে এক টুইস্ট!

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে বাংলাদেশে। আওয়ামী লিগকে ব্রাত্য রেখেই ভোট গ্রহণ করার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশে ইউনুস সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এমএম নসিরুদ্দিন বলেন,'এ বারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যায় ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।' জানানো হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট একই বুথে পৃথক ব্যালটে হবে। এরই মধ্যে শুক্রবার সকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন তিনি নিজে ঢাকা-১০ আসন থেকে ভোট ময়দানে লড়ছেন। তবে রয়েছে এক টুইস্ট। আসিফ এই আসনে স্বতন্ত্রভাবে লড়ছেন। ফলত, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য হয়ে এই ভোটে লড়ছেন না। উল্লেখ্য, বাংলাদেশের ভোটে ঢাকা ১০ এলাকাটি বেশ হাইপ্রোফাইল এলাকা। এই আসনের আওতায় পড়ছে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ। ফলত এই ভোটে আসিফের লড়াই বেশ তাৎপর্যপূর্ণ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ জানান, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর… নতুন বাংলাদেশ বিনির্মাণ, স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়… যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। তিনি ওই পোস্টে সাফ জানিয়েছেন,'এই লড়াই সহজ নয়'।

( Prada: বিতর্ক অতীত! কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত… প্রাডা আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ চটি! এক জোড়ার দাম চোখ কপালে তুলবে)

এককালে ইউনুস সরকারের উপদেষ্টা হিসাবে থাকা আসিফ নিজের বার্তায় বলেন,'বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ— কোনোটাই আমার নেই।' একটা সময় জল্পনা ছিল যে এনসিপিতে যোগ দিতে পারেন আসিফ, গণঅধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থীও হতে পারেন বলে জল্পনা ছিল। সেই যাবতীয় জল্পনায় জল ঢেলে, এবার ভোটের ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ইউনুস সরকারের প্রাক্তন এই উপদেষ্টা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More