...
...
Next Story

Bangladesh: ‘হাসিনা যতদিন বেঁচে আছেন,ওনার এই চেষ্টা..’, পোশাক শিল্পীদের বিক্ষোভের মাঝ কোন ইঙ্গিত তারেকের উপদেষ্টার?

জায়েদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর না, পুরো এই সময়টা, যতদিন উনি (শেখ হাসিনা) বেঁচে আছেন ওনার এই চেষ্টা চলবে বলে আমি মনে করি। আমরা এটাকে প্রতিহত করব।’

Published on: Nov 3, 2026, 21:08:54 IST
Advertisement

পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ ঘিরে মঙ্গলবারও উত্তাল ছিল বাংলাদেশের একাধিক জায়গা। মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষো দেখানোর ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত হয়েছেন ১১ জন। বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে পোশাকশ্রমিকরা অবরোধ করেন। আজকের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক। এরই মাঝে ঢাকার মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। তিনি চিকিৎসাধীন। এমন অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই বিক্ষোভ প্রসঙ্গে মুখ খোলেন।

‘হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন..’, বিক্ষোভ ঘিরে কোন ইঙ্গিত তারেকের উপদেষ্টার?
‘হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন..’, বিক্ষোভ ঘিরে কোন ইঙ্গিত তারেকের উপদেষ্টার?

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেদেশে ডিসেম্বর মাসে ফিরবেন বলে জানিয়েছেন। এদিকে, সদ্য বাংলাদেশ জুড়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘিরে জায়েদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর না পুরো এই সময়টা, যতদিন উনি (শেখ হাসিনা) বেঁচে আছেন ওনার এই চেষ্টা চলবে বলে আমি মনে করি। আমরা এটাকে প্রতিহত করব।’ রহমান বলেন, ‘বাংলাদেশে আওয়ামি লিগ রাজনৈতিক দল হিসাবে কিছু করতে পারবে বলে আমরা মনে করি না। কিন্তু যেহেতু তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা কোথাও কোথাও কোনও না কোনও ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, পয়সা খরচ করে।’ তিনি জানান, তারেক সরকার এটা মনে করে না, যে এই নাশকতার মাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ তৈরির চেষ্টা চলছে। ১৯৯১ সালের নির্বাচনের পর শেখ হাসিনা, সরকারকে এক দিনও শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছিলেন, বলে দাবি করে,এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ‘যতদিন উনি (শেখ হাসিনা) বেঁচে আছেন’ তা পর্যন্ত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারেন।

এদিকে, বাংলাদেশের এনসিপির তরফে হান্নান উর মাসুদ বলেন, আমরা দেখছি, সরকার সেই ফ্যাসিস্ট কায়দায় এই দেশকে, এই দেশের আন্দোলনকে, শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এনসিপির এই নেতা বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ক সিদ্ধান্ত। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের আশপাশে এমন উপদেষ্টা ও সহকারীদের নিয়োগ দেওয়া হয়েছে, যাদের পরামর্শে দেশ আজ এই পরিস্থিতিতে পড়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks