...
...
Next Story

Bangladesh Hindu Minister Possibility: তারেক রহমানের মন্ত্রিসভায় হিন্দু মন্ত্রী থাকবে? শোনা যাচ্ছে কোন গুঞ্জন?

রিপোর্ট অনুযায়ী, তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। ভোটে জেতার পরে তারেকের প্রথম সাংবাদিক সম্মেলনের মঞ্চে ছিলেন গয়েশ্বর। এর আগেও খালেদা জিয়ার সময়ে গয়েশ্বর মন্ত্রী ছিলেন।

Published on: Feb 15, 2026, 10:45:36 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তাঁর মন্ত্রিসভার শপথ হতে পারে আগামী ১৭ ফেব্রুয়ারি। তার আগে তারেকের ক্যাবিনেটের 'মুখ' নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে একজন হিন্দু নেতার নাম নিয়ে। বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। ভোটে জেতার পরে তারেকের প্রথম সাংবাদিক সম্মেলনের মঞ্চে ছিলেন গয়েশ্বর। এর আগেও খালেদা জিয়ার সময়ে গয়েশ্বর মন্ত্রী ছিলেন।

তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। (AFP)
তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। (AFP)

এর আগে ১৯৯১-৯৬ সালে গয়েশ্বর বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৩ সালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সাংসদ হিসেবে এই প্রথম তিনি জয়লাভ করেছেন। এর আগে একাধিকবার ভোটে লড়লেও কোনওবারই জিততে পারেননি গয়েশ্বর।

উল্লেখ্য, এবার বিএনপি ৬ জন সংখ্যালঘুকে ভোটে টিকিট দিয়েছিল। তাঁদের মধ্যে দু'জন হিন্দু ভোটে জিতেছেন। মাগুরা-২ আসন থেকে বিএনপির টিকিটে লড়াই করে জয়ী হলেন নিতাই রায় চৌধুরী। জামাত প্রার্থীর বিরুদ্ধে লড়ে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন নিতাইবাবু। মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করা জামাত নেতা মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট। নিতাই নিজে প্রাক্তন মন্ত্রী। তিনি আবার গয়েশ্বরের আত্মীয়। নিতাইয়ের কণ্যা নিপুণ গয়েশ্বরের পুত্রবধু।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe