...
...
Next Story

‘কিসের হাসিনা! চেহারা দেখা গিয়েছে কি?’ মুজিব-কন্যার দিল্লি ইভেন্ট নিয়ে সরব তারেকের মন্ত্রী

সালাহউদ্দিন বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গিয়েছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’

Published on: Aug 9, 2026, 16:02:55 IST
Advertisement

সদ্য দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভেন্ট ঘিরে সরব হয়েছে ঢাকা। এরপর ফের সদ্য ভারতের বিদেশমন্ত্রকের তরফে হাসিনার দিল্লির ইভেন্ট নিয়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে। ওদিকে, বাংলাদেশের তারেক মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আজ শুক্রবার হাসিনার দিল্লির ইভেন্ট নিয়ে মুখ খোলেন।

শেখ হাসিনা (AP)
শেখ হাসিনা (AP)

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তখনই তাঁকে গত ৫ আগস্ট সদ্য দিল্লিতে হওয়া শেখ হাসিনার ইভেন্ট নিয়ে প্রশ্ন করা হয়। প্রসঙ্গ উঠতেই সালাহউদ্দিন বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গিয়েছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’ উল্লেখ্য, দিল্লির ইভেন্টে শেখ হাসিনার কেবলমাত্র কণ্ঠস্বর শোনা গিয়েছে। তাঁকে সরাসরি দেখা যায়নি ভার্চুয়াল ওই কনফারেন্সে। এদিকে এরই সঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনও অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’ এদিকে, দিল্লিতে শেখ হাসিনাকে কেন্দ্র করে, সাউথ এশিয়ান ফরেন করসপন্ডেন্টস ক্লাবের অনুষ্ঠান ঘিরে শুক্রবার মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক। দিল্লির তরফে এই ইভেন্ট নিয়ে বলা হয়েছে, ‘একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা ছিল না এবং ওই ফোরামে যা কিছু বলা হয়েছে,বিশেষ করে বাংলাদেশের আইনানুগভাবে গঠিত সরকারের বিষয়ে,তার কোনও কিছুই সরকার সমর্থন করে না।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks