Bangladesh on Sheikh Hasina conference: হাসিনা নিয়ে ভারতকে একপ্রকার ‘সতর্কবার্তা’ দিল বাংলাদেশ! বলল ‘আমরাও চাই না….’

Bangladesh on Sheikh Hasina conference: শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে ভারতকে একপ্রকার 'সতর্কবার্তা' দিল বাংলাদেশ। আগামী ৫ অগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও গণঅভুত্থানের বর্ষপূর্তিতে তাঁর সাংবাদিক বৈঠক করার কথা আছে।

Published on: Aug 4, 2026, 07:02:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh on Sheikh Hasina conference: শেখ হাসিনা ইস্যুতে ঘুরিয়ে ভারতকে একপ্রকার 'সতর্কবার্তা' দিল বাংলাদেশ। একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজের সরকারের পতন তথা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই দিল্লিতে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করার কথা আছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার। আর তা নিয়ে নয়াদিল্লির অবস্থান জানতে চাইল ঢাকা। সেইসঙ্গে ঘুরিয়ে 'সতর্কবার্তা' দিয়ে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দাবি করেন, ভারতের ভূখণ্ড থেকে হাসিনার রাজনৈতিক কার্যকলাপের নেতিবাচক প্রভাব পড়তে পারে দু'দেশের সম্পর্কে।

শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে ভারতকে একপ্রকার 'সতর্কবার্তা' দিল বাংলাদেশ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং বাংলাদেশ বিদেশ মন্ত্রক/এএনআই)
শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে ভারতকে একপ্রকার 'সতর্কবার্তা' দিল বাংলাদেশ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং বাংলাদেশ বিদেশ মন্ত্রক/এএনআই)

৫ অগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক হাসিনার?

আর তারেক রহমান সরকারের বিদেশ প্রতিমন্ত্রী সেই মন্তব্য করেছেন হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা ছড়ানোর পরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ৫ অগস্ট নয়াদিল্লিতে 'ফরেন করেসপন্ডেটস ক্লাব অফ সাউথ এশিয়া'-র আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন হাসিনা। তাছাড়াও হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, 'বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ'-র সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকিরও যোগ দেওয়ার আছে সেই অনুষ্ঠানে।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

‘…. জবাব দেওয়ার মতো সময় নেই বাংলাদেশ সরকারের’

সেই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয় বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীকে। তিনি দাবি করেন, অনেক ঘটনায় সাজাপ্রাপ্ত হয়েছেন হাসিনা। একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কী বলছেন, কখন কী করছেন, সেটার জবাব দেওয়ার মতো সময় নেই বাংলাদেশ সরকারের। তবে ভারত সম্প্রতি বলেছে যে ভারতীয় ভূখণ্ড থেকে একজন পলাতক আসামি ভাষণ দেবেন, সেটার সমর্থন করে না নয়াদিল্লি।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

‘ভারত যেমন চায় না, তেমনই চায় না বাংলাদেশ’

পাশাপাশি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী দাবি করেন, হাসিনার যে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে, সেটার সমর্থন ভারত করে কিনা, সেটা নয়াদিল্লিকেই স্পষ্ট করতে হবে। কোনও পলাতক আসামি বা আওয়ামি লিগের পালিয়ে বেড়ানো কোনও নেতা যদি ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য কোনও রাজনৈতিক ভাষণ দেন, তাহলে সেটা নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত দ্বিপাক্ষিক সম্পর্কে যে নতুন করে গতি এসেছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যা ভারত যেমন চায় না, তেমনই চায় না বাংলাদেশ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More