Bangladesh intel chief in Pakistan: ভারতে আসার পরই পাকে বাংলাদেশের গোয়েন্দা প্রধান! বৈঠক হয় ডোভাল ও RAW চিফের সঙ্গেও

বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডিজি কাইজার রশিদ চৌধুরী পাকিস্তানে গিয়েছেন বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। যিনি কয়েক সপ্তাহ আগেই ভারতে আসেন। অজিত ডোভালের সঙ্গে বৈঠকও করেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান।

Published on: Apr 4, 2026, 19:11:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েকদিন আগেই ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-র (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) সঙ্গে অত্যন্ত গোপনীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডিজি কাইজার রশিদ চৌধুরী। আর তারইমধ্যে একটি রিপোর্টে দাবি করা হল যে ভারত সফরের সপ্তাহকয়েক পরেই পাকিস্তানে গিয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের নয়া ডিজি। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নর্থ-ইস্ট নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদে পাড়ি দেন তিনি। সেখানে তিনি পাকিস্তান সেনা ও পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের কথা আছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডিজি কাইজার রশিদ চৌধুরী। (ফাইল ছবি, সৌজন্যে লাইভ হিন্দুস্তান)
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডিজি কাইজার রশিদ চৌধুরী। (ফাইল ছবি, সৌজন্যে লাইভ হিন্দুস্তান)

আরও পড়ুন: Kolkata Shuttle Bus Services: কলকাতায় শাটল বাস শুরু করছে ২ সংস্থা! ছোটো গাড়ির জন্যও বড় ঘোষণা পুলিশের

ভারতে এসেছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান

এমনিতে তারেক ক্ষমতায় আসার পরই বাংলাদেশি সেনায় বড় ঝাঁকুনি দেন। ২২ ফেব্রুয়ারি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) ডিজি পদে মেজর জেনারেল কাইজারকে বসানো হয়। নাম গোপন করার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানান, রাইসিনা ডায়লগের মধ্যেই বার্ষিক সুরক্ষা সংক্রান্ত কনক্লেভে যোগ দেন।

আরও পড়ুন: Pakistan Gay Population: পাকিস্তানের ৮০% মানুষই Gay, বাকি ২০% বাইসেক্সুয়াল, বড় দাবি হিনা বালোচের

ডোভাল ও RAW প্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশের গোয়েন্দা প্রধানের

শুধু তাই নয়, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইনটেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আরএস রহমানের সঙ্গে বৈঠক করেন। র'র প্রধান পরাগ জৈনের আয়োজিত নৈশভোজেও যোগ দেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের ডিজি।

আরও পড়ুন: Krishna Idol Vandalized in Pakistan: পাকিস্তানের করাচিতে ভাঙা হল কৃষ্ণমূর্তি, দোষীদের গ্রেফতারির দাবি হিন্দু সমাজকর্মীর

আঞ্চলিক নিরাপত্তায় নতুন মোড়

ভারত সবসময়ই বাংলাদেশের স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দহরম-মহরম চরমে উঠেছিল পাকিস্তানের। যে বিষয়টা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের ছিল। তবে ইউনুসের বিদায়ের পরে তারেক রহমানের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করার উপরে জোর দিয়েছে ঢাকা। দিল্লি এবং ঢাকা মধ্যে বরফ গলতে শুরু করেছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More