...
...
Next Story

Jamaat E Islami Updates: মহিলাদের চাকরি করাকে 'পতিতাবৃত্তির' সাথে তুলনা, আপত্তিকর পোস্টের পর ভারতের দিকে আঙুল জামাতের

বাংলাদেশ জামাতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আরও একটি আপত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। ওই পোস্টে নাীদের নিয়ে জামাত আমিরের বিতর্কিত একটি মন্তব্যকে সমর্থন জানিয়ে কিছু কথা লেখা হয়েছিল।

Published on: Feb 4, 2026, 08:21:57 IST
By
Prefer HTon Google
Advertisement

গত ৩১ জানুয়ারি জামাতে ইসলামির আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে চাকরিজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট করা হয়েছিল। সেখানে নারীদের ঘরের বাইরে কাজ করাকে 'পতিতাবৃত্তির' সাথে তুলনা করা হয়েছিল। পরে অবশ্য দাবি করা হয়, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে সেই পোস্টটি করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ জামাতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আরও একটি আপত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। ওই পোস্টে নাীদের নিয়ে জামাত আমিরের বিতর্কিত একটি মন্তব্যকে সমর্থন জানিয়ে কিছু কথা লেখা হয়েছিল। আর এরপরই গোলাম পাওয়ারও দাবি করলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

জামাত নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে দাবি করল বাংলাদেশি দলটি (AP)
জামাত নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে দাবি করল বাংলাদেশি দলটি (AP)

এদিকে নিজের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছেন জামাত নেতা গোলাম পাওয়ার। ঢাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয় এবং তা থেকেই অ্যাকাউন্ট হ্যাক করা হয় জামাত নেতাদের। নারীদের নিয়ে জামাতের অবস্থান নিয়ে এমনিতেই বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যে জামাত নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একের পর এক বিতর্কিত পোস্ট করা হচ্ছে। যা নিয়ে অস্বস্তি কট্টর ইসলামপন্থী দলটি। এই পরিস্থিতিতে তারা হ্যাকিংয়ের দোহাই দিয়ে মুখ বাঁচাতে চাইছে।

এই সবের মাঝে জামাতের অভিযোগ, সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের নেপথ্যে রয়েছে ভারতে তৈরি ম্যালওয়্যার। যদিও এর পক্ষে কোনও প্রমাণ তারা সামনে আনতে পারেনি। পাকিস্তান প্রেমে অন্ধ এই জামাত এমন এক দল, যারা দাবি করে, মুক্তিযুদ্ধের সময় নাকি ভারত বাংলাদেশি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। মুক্তিযুদ্ধের নিজেরা রাজাকার হয়ে কয়েক লক্ষ বাঙালিকে হত্যা করা জামাতিরা ভারত বিদ্বেষে এতটাই বিভোর যে কথায় কথায় দিল্লির দিকে আঙুল তোলে তারা। এদিকে নির্বাচন এগিয়ে আসতেই তাদের নারীবিদ্বেষের মুখোশটাও উন্মোচিত হচ্ছে। সব মিলিয়ে বিব্রতকর পরিস্থিতিতে তারা। এর আগে দাবি করা হয়েছিল, আমেরিকার সঙ্গে জামাতের 'বোঝাপড়া' হয়ে গিয়েছে নির্বাচন নিয়ে। যদিও আমেরিকা এই বিষয়টি অস্বীকার করেছে। তবে মার্কিন সংবাদমাধ্যমেই আমেরিকার এক কূটনীতিকের অডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতে এক জামাতপন্থী সাংবাদিকের সঙ্গে তাঁকে কথা বলতে শোনা গিয়েছিল। তবে এই জামাত যদি এতটা নারীবিদ্বেষী হয়, তাহলে আমেরিকার পক্ষে তাদের 'সমর্থন' করা কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe