...
...
Next Story

Bangladesh Latest Update: ইউনুস সরকারের ১৩টি অধ্যাদেশ অকার্যকর বাংলাদেশে, বাতিলের খাতায় গণভোটের অধ্যাদেশও

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নবগঠিত সরকার ইউনুস জমানার ১৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি সংসদে। এই আবহে আজ থেকে সেই সব অধ্যাদেশ অকার্যকর হয়ে যেতে চলেছে।

Published on: Apr 11, 2026, 10:40:20 IST
Advertisement

বাংলাদেশের মসনদে বসে একের পর এক অধ্যাদেশ জারি করে নিজের মতো একটা ব্যবস্থা তৈরি করে নিয়েছিলেন মহম্মদ ইউনুস। তবে নির্বাচনের পরে তাঁর শাসনকালের অবসান ঘটেছে। সংসদীয় গণতন্ত্র হিসেবে ইউনুসের সরকারের জারি করা অধ্যাদেশগুলিকে সংসদে পাশ করাতে হত। তবে রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের নবগঠিত সরকার ইউনুস জমানার ১৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি সংসদে। এই আবহে আজ থেকে সেই সব অধ্যাদেশ অকার্যকর হয়ে যেতে চলেছে।

বাংলাদেশের নবগঠিত সরকার ইউনুস জমানার ১৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি সংসদে। (AFP)
বাংলাদেশের নবগঠিত সরকার ইউনুস জমানার ১৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনাই করেনি সংসদে। (AFP)

বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ অধিবেশ না থাকা অবস্থায় জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করতে হয়। এরপর ৩০ দিনের মধ্যে তা হয় পাশ করাতে হয়। তা না করেও যদি অধ্যাদেশ বহাল রাখতে হয়, তাহলে তার জন্যেও ব্যবস্থা আছে বাংলাদেশের সংবিধানে। তবে যদি অধ্যাদেশগুলি অনুমোদন বা অননুমোদন অবস্থায় এমনিতে রেখে দেওয়া হয়, তাহলে তা অকার্যকর হয়ে যাবে।

এই আবহে বাতিল হওয়া ১৩টি অধ্যাদেশ হচ্ছে— ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ এবং এর সংশোধনী, ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং এর সংশোধনী, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’, ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ এবং ‘তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’।

এই আবহে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তথা জামাতের প্রধান শফিকুর রহমান অভিযোগ করেন, অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে যে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল, সরকার তা ভঙ্গ করেছে। এদিকে বাংলাদেশের বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, 'দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন-সংক্রান্ত অধ্যাদেশসহ বাকি অধ্যাদেশগুলিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে তোলা হবে পর্যালোচনার মাধ্যমে। বিরোধী দলের সঙ্গে পরামর্শ করেই এই সব বিল আনা হবে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe