...
...
Next Story

Bangladesh Latest Update: ইউনুসের সরকারের দুই উপদেষ্টার গ্রেফতারির দাবিতে সরব জামাত, ৪ জনের বিরুদ্ধে শুরু তদন্ত

ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারির দাবি তুলে আজ বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলামি।

Published on: Mar 6, 2026, 14:35:52 IST
By
Prefer HTon Google
Advertisement

ভোটে হেরে ইউনুস সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে পথে নামল জামাত। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারির দাবি তুলে আজ বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলামি। ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে এই দাবিতে মিছিল বের করেছে ইসলামি কট্টরপন্থী দলটি। জামাতের অভিযোগ, নির্বাচনে কারচুপি করেছেন রিজওয়ানা এবং খলিলুর। এই আবহে তাদের জেরা করার দাবি জানিয়েছে তারা।

ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারির দাবি তুলে আজ বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলামি। (AFP)
ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারির দাবি তুলে আজ বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলামি। (AFP)

খলিলুর রহমানকে নিজের সরকারে 'টেকনোক্র্যাট' কোটায় বিদেশমন্ত্রী করেছেন তারেক রহমান। আর তাতেই তেলেবেগুনে জ্বলেছে জামাত-এনসিপি জোট। তাদের দাবি, মন্ত্রিসভায় খলিলুরের যোগদানই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। এর আগে ইউনুসের সরকারের এনএসএ থাকাকালীন ২০২৫ সালের ১৯ ডিসেম্বর ভারতে ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন খলিলুর। এর আগে থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে খলিলুরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সেই সময় অবশ্য খলিলুর ছিলেন মহম্মদ ইউনুসের প্রতিনিধি। তখনও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়নি তাঁকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের আবহে খলিলুরকে বাংলাদেশের বিদেশমন্ত্রী করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এবার সেই ক্ষেত্রে আপত্তি রয়েছে জামাতিদের।

এদিকে ইউনুস সহ তাঁর সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ। উল্লেখ্য, ইউনুসের সরকার জামাতের হয়ে কাজ করছিল বলে অভিযোগ বাংলাদেশি রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। সেই সরকারে থাকা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা এনসিপির অংশ। এর মধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। এদিকে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের তালিকায় আছে রিজওয়ানার নামও। রিপোর্ট অনুযায়ী, দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর ব্যাঙ্ক হিসেব তলব করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe