Bangladesh Muslims on Same-sex Marriage: 'বাংলাদেশের মন্দিরে সমকামী বিয়ে', তেড়ে উঠল মুসলিম সমাজ, বলল ‘পশ্চিমী নোংরামি

Bangladesh Muslims on Same-sex Marriage: বাংলাদেশের মন্দিরে সমকামী বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। তারপরই শাস্তির দাবি তুলে বিবৃতি দেওয়া হয়েছে তথাকথিত নাগরিক সমাজের তরফে। একই দাবি তুলেছেন মুসলিম ধর্মগুরুরা।

Updated on: Aug 5, 2026, 06:41:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Muslims on Same-sex Marriage: বাংলাদেশের একটি মন্দিরে সমকামী বিয়ে হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। আর তা নিয়ে চটে গেলেন বাংলাদেশের মুসলিমদের একাংশ। নিজেদের ধর্মগুরু আখ্যা দিয়ে কেউ-কেউ তো দাবি করেছেন, যাঁরা সমকামিতার প্রচার করছেন, তাঁরা শয়তানের অনুসারী। বাংলাদেশে পশ্চিমী ‘নোংরামি’ আমদানি করা হয়েছে বলে দাবি করেছেন তথাকথিত মুসলিম ধর্মগুরুদের একাংশ। সেইসঙ্গে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করারও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সমকামী বিয়ের জন্য শাস্তির দাবিতে ১,২৩০ জন একটি যৌথ বিবৃতি দিয়েছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।

বাংলাদেশের মন্দিরে সমকামী বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। (ছবিটি প্রতীকী)
বাংলাদেশের মন্দিরে সমকামী বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। (ছবিটি প্রতীকী)

সমকামী বিয়ের জন্য কড়া পদক্ষেপ হোক, দাবি সরকারের কাছে

একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই ১,২৩০ জনের মধ্যে শিক্ষক. চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পড়ুয়া-সহ বিভিন্ন পেশার লোকজন আছেন। যে তালিকায় আছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মুসলিম ধর্মাবলম্বীরাও। তাঁরা সম্মিলিতভাবে একটি বিবৃতি দিয়ে সমকামী বিয়ের জন্য সরকারকে কড়া পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন: Greater Kolkata Ingrastructure Plan: বৃহত্তর কলকাতাকে চেনাই যাবে না! রিং রোড, এলিভেটেড করিডোর-সহ 'ভিশন ২০৪৭'-র নকশা

অশান্তি পাকানোর হুঁশিয়ারি?

ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের ৯২ শতাংশ মানুষই মুসলিম। আদতে শান্তিপ্রিয় হলেও মূল্যবোধ বা ধর্মের বিষয়ে অত্য‌ন্ত সংবেদনশীল। প্রকাশ্যে যেভাবে সমকামী বিয়ে হয়েছে, তার বিরুদ্ধে সরকার যদি কোনও পদক্ষেপ না করে, তাহলে তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও ঘুরিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কারণ সমকামী বিয়ের ঘটনায় ‘শান্তিপ্রিয়’ লোকজন নাকি অসহিষ্ণু হয়ে উঠতে পারেন বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

আরও পড়ুন: India Border Railways Upgrade Plan: ৪৫,০০০ কোটি টাকার মেগা প্ল্যান রেলের! বাংলাদেশ-চিন-পাক সীমান্তের ছবিই পালটে যাবে

সেইসঙ্গে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের আইনে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী বলে কাউকে স্বীকৃতি দেওয়া হয়নি। আবার বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও বিশ্বে নাকি এমন কোনও চিকিৎসার পদ্ধতিই নেই, যেটার মাধ্যমে পূর্ণাঙ্গ পুরুষ বা মহিলার লিঙ্গ পরিবর্তন করে তাঁকে পূর্ণাঙ্গ মহিলা বা পুরুষ করা যায় বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

‘রামপাড়া, বামপাড়া আগুন হয়ে যেত’, দাবি মুসলিম ধর্মগুরুর

সেই বিবৃতির মধ্যেই বাংলাদেশের মুসলিমরাও রে-রে তেড়ে এসেছেন। ঢাকার এক ধর্মগুরুকে ফেসবুকে পোস্ট করা ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, এক মুসলিম যুবক রূপান্তরকামী হয়ে হিন্দু যুবককে বিয়ে করেছেন। অথচ মুসলিম প্রধান দেশ বাংলাদেশের সরকার নীরব হয়ে আছে। যদি মসজিদে কোনও ‘রাষ্ট্রবিরোধী বা আইন-বিরোধী’ কাজ হত, তাহলে এতক্ষণে ‘রামপাড়া, বামপাড়া আগুন হয়ে যেত’ বলেও দাবি করেছেন ওই ধর্মগুরু।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More