Bangladesh: বাংলাদেশে NCP নেতাকে গুলিচালনা কাণ্ডে নয়া তথ্যে চাঞ্চল্য! উঠছে নারী প্রসঙ্গ, কী জানাল পুলিশ?
গুলি চালনার খবর আসতেই বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, চুয়াডাঙা সীমান্তে জোরদার নজরদারি বিজিবি। মোতালেবের ওপর গুলি চালনার পর সীমান্তে যখন বিজিবির কড়া নিরাপাত্তা দেখা যাচ্ছে, এদিকে, তখন পুলিশ জানাচ্ছে, এনসিপি নেতা মোতালেবের ওপর গুলি চালনা একান্তই ব্যক্তিগত কারণ বলে প্রাথমিক অনুমান।
ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আজ সোমবার এনসিপির নেতা মোতালেব শিকদারের ওপর চলেছে গুলি। ঘটনা ঘিরে নতুন করে তোলপাড় বাংলাদেশ। হাদির খুনিকে যখন নাগাড়ে খুঁজছে পুলিশ, তখন মোতালেবের ওপর গুলি চালনাকারী যাতে হাত ছাড়া না হয়ে যায়, তার চেষ্টায় পুলিশ। আর এই গুলি চালনার খবর আসতেই বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, চুয়াডাঙা সীমান্তে জোরদার নিরাপত্তায় বিজিবি। মোতালেবের ওপর গুলি চালনার পর সীমান্তে যখন বিজিবির কড়া নিরাপাত্তা দেখা যাচ্ছে, এদিকে, তখন পুলিশ জানাচ্ছে, এনসিপি নেতা মোতালেবের ওপর গুলি চালনা একান্তই ব্যক্তিগত কারণ বলে প্রাথমিক অনুমান। জানানো হচ্ছে আপাতত তদন্তে রাজনৈতিক কোনও কারণ মেলেনি।

এনসিপি নেতা মোতালেব শিকদারের ওপর গুলি চালনা নিয়ে বাংলাদেশ পুলিশ বলছে, বাড়ির ভেতরের অন্তর্কোন্দলের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে জানা গিয়েছিল, মোতালেবকে রাস্তায় গুলি করা হয়েছে। জানা যায়, পুলিশকে মোতালেব বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে বাংলাদেশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে ঘটনা বাড়ির ভিতরে হয়েছে, রাস্তায় নয়। গুলিবিদ্ধ মোতেলেবের রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ পুলিশ বলছে,'তাঁকে কারা হাসপাতালে নিয়ে যায়, সেটাও আমরা খুঁজে দেখছি।' এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসতেই ঘটনার স্থল শণাক্ত করে ফেলে পুলিশ।
মোতালেব কাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানিয়েছে,'আমরা মুক্তা হাউস নামের বাড়িতে এসে দেখতে পাই, ঘটনাস্থল এখানেই। এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি। ঘরটিতে ঢোকার পর আমরা দেখতে পাই, সেখানে মাদকের ছড়াছড়ি।' এরপর পুলিশ জানায়,' বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। একটি বিষয় আমরা নিশ্চিত হয়েছি যে এখানে যাঁরা ছিলেন, তাঁদের অন্তর্কোন্দলের কারণে গুলির ঘটনাটি ঘটেছে।' বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে, মুক্তা হাউস নামে যে বাড়ির প্রসঙ্গ উঠছে, সেখানে ভাড়া নিয়ে থাকতেন এক মহিলা। বা়ড়ির মালকিন ‘প্রথম আলো’কে জানিয়েছেন, বাড়িতে নিয়মিত অনেকের যাতায়ত ছিল। জানা যাচ্ছে, ওই বাড়ির নিচে গুলিবিদ্ধ হয়েছে মোতালেব। মিডিয়া রিপোর্ট বলছে, দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে ওই বাড়িতে আসতেও দেখা গিয়েছে। যে মহিলা ওই বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি নিজেকে এনজিওকর্মী পরিচয় দিয়েছিলেন বলেও জানা গিয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


