Gill dropped:টি২০ WC টিম থেকে বাদ..আগাম জানানোই হয়নি গিলকে? এল বিস্ফোরক রিপোর্ট, সূর্যকে নিয়েও বড় দাবি উঠে এল রিপোর্টে

ভারতের টি২০ টিমের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল বাদ পড়েছেন বিশ্বকাপ টিম থেকে। তা ঘিরে এল চাঞ্চল্যকর এক দাবি। অন্যদিকে, সূর্যকুমার যাদবকে ঘিরেও এল রিপোর্টে নয়া তথ্য।  

Published on: Dec 21, 2025, 09:21:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের টেস্ট ও ওয়ানডে টিমের অধিনায়ক শুভমন গিলের সদ্য টি২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার ঘটনা ঘিরে একাধিক রিপোর্ট সামনে আসতে শুরু করেছে। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র এক রিপোর্টের দাবি, তিনি যে টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ছেন, তা আগে গিলকে জানানোই হয়নি। রিপোর্ট এও দাবি করছে যে, মুম্বইতে বিসিসিআই হেডকোয়ার্টারে যখন বৈঠক শুরু হয়েছে, ঠিক তার আগে এই বিষয়ে গিলকে জানানো হয়।

T20 WC টিম থেকে বাদ..আগাম জানানোই হয়নি গিলকে?  (PTI Photo)(PTI12_18_2025_000432A) (PTI) (HT_PRINT)
T20 WC টিম থেকে বাদ..আগাম জানানোই হয়নি গিলকে? (PTI Photo)(PTI12_18_2025_000432A) (PTI) (HT_PRINT)

টি২০ টিম থেকে গিলের বাদ যাওয়া নিয়ে বিসিসিআই সূত্রকে উল্লেখ করে এনডিটিভির রিপোর্ট দাবি করেছে, শনিবার সকাল পর্যন্তও নির্বাচকদের চেয়ারম্যান বা টি২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বা কোচ গৌতম গম্ভীর, কেউই শুভমনকে জানাননি যে, তিনি বাদ পড়তে চলেছেন টিম থেকে। ওই রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, সম্ভবত লখনউতে কুয়াশার জন্য বাতিল হওয়া চতুর্থ ওয়ানডেতেই ঠিক হয়ে যায় ২০২৬ টি২০ বিশ্বকাপ ঘিরে শুভমনের ভাগ্য। উল্লেখ্য, বিগত বেশ কয়েকটি টি২০ ম্যাচে গিলের ব্যাট থেকে সেভাবে রানের বন্যা বা বাউন্ডারির ফোয়ারা আসেনি। এদিকে, এনডিটিভির রিপোর্টে বিসিসিআই-র সূত্রকে উল্লেখ করে বলা হয়েছে, চোট ততটা গুরুতর না থাকায়, আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলার ইচ্ছা ছিল গিলের। যদিও ওই ম্যাচে ভাইস ক্যাপ্টেন গিলকে চোটের কারণে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়। অভিষেকের সঙ্গে ওপেনিং এ ব্যাট হাতে নামেন সঞ্জু স্যামসন। সঞ্জু ও অভিষেক দুজনেই রয়েছেন বিশ্বকাপের টি২০ টিমে। রিপোর্ট বলছে, সম্ভবত ওই ঘটনায় আগাম আঁচ দিয়েছে যে, টি২০ বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন গিলকে নিয়ে ভাবছেনা টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত ৩ টি২০ ম্যাচে গিলের মোট সংগ্রহ ৩০ রান।

প্রসঙ্গত ক্রিকেট গ্রাউন্ডে গিলের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত অভিষেক শর্মা টি২০ বিশ্বকাপ চিমে রয়েছেন, গিলের অপর ঘনিষ্ঠ ঈশান কিষাণও ফিরেছেন স্কোয়াডে।

( Shanidev Nakshatra Change: নতুন বছর ২০২৬ সালে দণ্ডনায়ক শনিদেব ঘোরাবেন ভাগ্যের চাকা! নক্ষত্র গোচরে লাকি কারা?)

তবে শুধু ভাইস ক্যাপ্টেন নন, টি২০ টিমে টিকে থাকার লড়াই ঘিরে ক্যাপ্টেন সূর্যও নির্বাচকদের আতস কাচের নিচে রয়েছেন বলে দাবি করছে রিপোর্ট। টি২০ তে শেষ ১৯ ইনিংসে সূর্যের সংগ্রহে ২১৮ রান। পিটিআই-র রিপোর্ট দাবি করছে, ফর্মে না ফিরলে সূর্যও হারাতে পারেন জায়গা। রিপোর্ট বলছে,' যদি সূর্য রান করা শুরু না করেন, তাহলে ড্রেসিংরুমে তাঁর কণ্ঠস্বর হারাবে এবং শেষ পর্যন্ত তাঁর জায়গাও চলে যাবে কারণ, যাঁরা গম্ভীরকে চেনেন তারা জানেন যে তাঁর জন্য জয়ই সবকিছু নয়, একমাত্র জিনিস। আজ গিল ছিলেন, কাল সূর্যকুমারও হতে পারেন।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More