‘রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারোর ইনভলমেন্ট ছাড়া খুনি পালাতে পারেনা’, হাদি হত্যাকাণ্ডে সরব বাংলাদেশের এনসিপি নেতা

বাংলাদেশের এনসিপি নেতা আখতার হোসেনের ইঙ্গিত কোনদিকে?

Published on: Dec 25, 2025, 22:09:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা ওপার বাংলায়। সেদেশের একাধিক জায়গায় অগ্নিসংযোগ সহ নানান ঘটনা ঘটে। ক্ষোভে ফুঁসতে থাকে জনতা। বহু জায়গা থেকে ভারত বিরোধী স্লোগান উঠে আসে। এদিকে, সদ্য বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন,' হাদির খুনি কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম।' তাঁর বার্তা ছিল, হাদির খুনি সেদেশেও থাকতে পারে আবার বিদেশেও থাকতে পারে। এদিকে, হাদি হত্যার এক সপ্তার পার হলেও খুন নিয়ে বাংলাদেশের এনসিপি নেতা আখতার হোসেন।

এনসিপি নেতা আখতার হোসেন কী মন্তব্য করলেন?
এনসিপি নেতা আখতার হোসেন কী মন্তব্য করলেন?

সদ্য বাংলাদেশে বহু নেতাকে 'গানম্যান' নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউনুস সরকার। তা নিয়ে বলতে গিয়ে আখতার হোসেন বলেন,খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না,খুনিদের গ্রেপ্তার করা হলে কারো গানম্যানের প্রয়োজন হবে না, যদি খুনিদের শাস্তির আওতায় আনা হয়, তাহলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। এরপরই হাদি হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,' আমাদের কাছে মনে হয়, রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারোর না কারোর ইনভলভমেন্ট (সংযুক্ত থাকা) ছাড়া, কোনও খুনির পক্ষে, এবং যেটা এমন আইডেন্টিফায়েড (পরিচিত) খুনি.. যে এর আগেও গ্রেফতার হয়েছেন, যাকে ছবিতে দেখা যায়, যাকে চেনা যায়, যার সব কিছু প্রকাশ্য.. এমন একজন খুনি পালিয়ে যেতে পারেন, বা লুকিয়ে থাকতে পারেন, এটা সম্ভবপর হতে পারেনা।'

( Poush Purnima 2026: নতুন বছরের শুরুতেই ২০২৬ পৌষ পূর্ণিমার তিথি পড়ছে! কখন শুরু, কবে শেষ? দেখে নিন)

( Bangladesh Politics: তারেক ঢাকায় পা রাখতেই বাংলাদেশের রাজনীতিতে নয়া পর্ব? আজই NCP ছাড়লেন কে?)

( Maoist Operation: নিহত গণেশ উইকে, এরপর পর মাও শিবিরে শীর্ষ নেতা হিসাবে উঠছে এক নাম! কে এই দেবুজি?)

একই সঙ্গে আখতার হোসেন বলেন,'এটা বড় ধরনের একটা চক্র এখানে কাজ করছেন। সরকারের কাছে আবেদন, অতি দ্রুত, ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে, এবং এর পিছনে যে চক্র কাজ করেছে.. যদি সেটা প্রশাসনের ভিতরে থাকা কারো ইন্ধনেও হয়ে থাকে, সরকারের অজান্তেও সেটা যদি হয়ে থাকে, সেই খোঁজ খবর করে খুনিদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More