...
...
Next Story

Bangladesh on New Market fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বাংলাদেশির মৃত্যু নিয়ে মুখ খুলল ঢাকা

বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মৃত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের তথ্য স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

Published on: Aug 19, 2026, 14:57:52 IST
Advertisement

কলকাতার নিউ মার্কেটের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহর জুড়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে, ৯ জনের ওই ঘটনায় মৃত্যু হয়েছে। এই ৯ জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার। মৃত বাংলাদেশিদের পরিচয় জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক।

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বাংলাদেশির মৃত্যু নিয়ে মুখ খুলল ঢাকা (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বাংলাদেশির মৃত্যু নিয়ে মুখ খুলল ঢাকা (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মৃত ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের তথ্য স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ চলছে। ঢাকার তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে, জানানো হয়েছে, কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলি ও ঢাকার সাভারের আহমেদ বাবু। বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ বলেন, ‘উপহাইকমিশনের একজন কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন, তিনি সহ স্থানীয় পুলিশ এই পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।’তবে, নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। বাংলাদেশের বিদেশমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খবর জানার সঙ্গে সঙ্গে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এছাড়াও সেখানে বলা হয়েছে, এছাড়া আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe