Bangladesh-Pakistan PM Meeting: নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগেই শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগেই নিউ ইয়র্কে সকাল-সকাল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। যা দুই রাষ্ট্রনেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে চলেছে। তবে সেই দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে ঢাকার তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
‘ইসলামিক ন্যাটো’ নিয়ে একাধিক বয়ান বাংলাদেশের
কূটনৈতিক মহলের অবশ্য ধারণা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকে মক্কা চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। যখন থেকে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তির স্বাক্ষর হয়েছে, তখন থেকেই কোনওরকম আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়াই সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে বাড়তি ‘উন্মাদনা’ দেখানো হচ্ছিল। সেই চুক্তিকে 'ইসলামিক ন্যাটোর' রূপ দেখিয়ে একাধিক বয়ান দিয়েছে ঢাকা।
পাকিস্তানের কথায় ‘নাচবে’ বাংলাদেশ? নজর কূটনৈতিক মহলের
কিন্তু সৌদি আরবে হুথি গোষ্ঠীর আক্রমণের পরই পাকিস্তানের আসল স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে। মুখে মক্কা চুক্তি বাস্তবায়নের হুংকার দিলেও প্রকৃতপক্ষে সৌদির থেকে মুখ ঘুরিয়ে ইসলামাবাদ পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর সেইসময় হাতেগরম প্রমাণ দেখেও বাংলাদেশ ইসলামাবাদের কথায় ‘নাচবে’ কিনা, সেদিকে তাকিয়ে আছে কূটনৈতিক মহল।
ইউনুস সরকারের ভুলটাই করবে ঢাকা?
{{/usCountry}}ইউনুস সরকারের ভুলটাই করবে ঢাকা?
{{/usCountry}}আর সেই মক্কা চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা, শিক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক মহলের মতে, ভারতকে চাপে রাখতে বাংলাদেশের সঙ্গে দহরম-মহরম বাড়ানোর চেষ্টা করবে পাকিস্তান। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেমন ইসলামাবাদের দিকে ঝুঁকেছিল, সেরকমই করতে চাইবে পাকিস্তান।
সংশ্লিষ্ট মহলের মতে, পাকিস্তানে যেহেতু সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে, তা থেকে নজর এড়াতে ইসলামাবাদের এখন ‘নাটক’ প্রয়োজন। সেই ‘নাটকের’ অংশ হিসেবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে চোনা ফেলার চেষ্টা যদি পাকিস্তান করে, তাতে অবাক হওয়ার কিছুই নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।