বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পর মসনদে বসে প্রথম বিদেশ সফর হিসাবে তারেক রহমান বেছে নিয়েছিলেন চিনকে। এরপর ভারতে ব্রিকস সম্মেলন ছিল। বাংলাদেশ বলছে, তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই ব্রিকস সম্মেলন এবার ভারতে। আমন্ত্রণ গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর তরফে। আর আজ ঢাকা জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সফরে যাবেন না।
বাংলাদেশের তরফে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, তারেক রহমান ভারত সফরে যাবেন না। হুমায়ুন কবির আরও বলেন, অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন। গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ইভেন্ট ঘিরে সুর তুলেছিল বাংলাদেশ। এরপরও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কথা হয়। তখন থেকেই জল্পনা চলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আসবেন কি না, তা নিয়ে। এদিকে, আগস্টে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি হয়। সেই প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্টে বাংলাদেশের আগ্রহ আছে বলে জানা যায় বিভিন্ন রিপোর্ট সূত্রে। সদ্য বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদির সফর করেছেন। সৌদিতে তিনি এক হাইভোল্টেজ বৈঠকে ছিলেন বলেও খবর। এই চুক্তি অনুযায়ী, চুক্তিবদ্ধ একটি দেশে , চুক্তির বাইরে থাকা অন্য কোনও দেশ হামলা করলে, তা তিন চুক্তিবদ্ধ দেশে হামলার শামিল বলে বিবেচনা করা হবে। এই চুক্তিতে বাংলাদেশের প্রবেশ হলে, তা কি ঝুঁকি পূর্ণ হবে ? প্রশ্নটা ছিলই। কিছুদিন আগে তা নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে যদি মরার চিন্তা করেন, তাহলে লাভ আছে বলেন?’ এই প্রেক্ষাপটে তারেক রহমানের ভারত সফর বাতিল হওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, ব্রিকস শুরু হতে ৪৮ ঘণ্টা বাকি। তার আগে এখনও জানা যাচ্ছে না, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন কি না। এই ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে চিনের রাষ্ট্র প্রধানের ভারতে আসার কথা রয়েছে বলে খবর। এই ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর এক বিশেষ বৈঠক হতে চলেছে বলেও খবর।
{{/usCountry}}এদিকে, ব্রিকস শুরু হতে ৪৮ ঘণ্টা বাকি। তার আগে এখনও জানা যাচ্ছে না, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে আসছেন কি না। এই ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে চিনের রাষ্ট্র প্রধানের ভারতে আসার কথা রয়েছে বলে খবর। এই ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর এক বিশেষ বৈঠক হতে চলেছে বলেও খবর।
{{/usCountry}}