সদ্য বাংলাদেশের প্রধানমন্ত্র তারেক রহমান গিয়েছেন মালয়েশিয়া, চিনের সফরে। এদিকে, বাংলাদেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সেদেশের তারেক রহমানের প্রশাসন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এদিন বাংলাদেশের সেনা মোতায়েনের বিষয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। এদিকে, সামনেই আসছে, আওয়ামি লিগের প্রতিষ্ঠাবার্ষিকী। তা ঘিরেই সতর্কতা জারি করেছে সেদেশের প্রশাসন। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে , গণঅভ্যুত্থানের জেরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশে আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের আমলেই নিষিদ্ধ হয়েছে আওয়ামি লিগ। এবার বাংলাদেশের মসনদে তারেক রহমানের বিঅএনপি সরকার। লিগের প্রতিষ্ঠা দিবস ঘিরে যাতে, বাংলাদেশে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামি লিগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় আমরা দেখেছি তারা মিছিল-মিটিং করার মতো কার্যক্রম হাতে নিয়েছে। এতে মনে হয়েছে, তারা অস্থিরতা তৈরির পাঁয়তারা করলেও করতে পারে।’ তিনি বলেন,'এজন্য আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। তার বাইরে আমরা আজ থেকে ৩০ জুন পর্যন্ত আমাদের সেনা সদস্যদের এনে আইন অনুসারে বেসামরিক ক্ষমতা দিয়েছি।' আওয়ামি লিগকে নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,' আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের (আওয়ামি লিগ)র অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স তথ্য (গোয়েন্দা তথ্য)র উপর ভিত্তিতে সেটা করছি ( সেনা মোতায়েন)। আরও কিছু বিষয় আছে, এখানে এগুলো ফাঁস করতে চাইনা।'
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারেক রহমানের প্রশাসনের তরফে।
{{/usCountry}}উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারেক রহমানের প্রশাসনের তরফে।
{{/usCountry}}