...
...
Next Story

Bangladesh Temple Bombing: বাংলাদেশে শনি মন্দিরে ছোড়া হল বোমা, লাঠি দিয়ে তা সরাতে গিয়ে জখম সাহসী পুরোহিত

একটি শনিমন্দিরে সন্ধ্যায় পুজো দিচ্ছিলেন ভক্তরা। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা বোমা ছুড়ে চলে যায় সেখান থেকে। কুমিল্লার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

Published on: Mar 8, 2026, 09:56:31 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের কুমিল্লায় মন্দির লক্ষ্য করে বোমা ছোড়া হল। ঘটনাটি ঘটেছে ৭ মার্চ সন্ধ্যা নাগাদ। এই হামলায় মন্দিরের পুরোহিত সহ মোট ৩ জন আহত হন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, একটি শনিমন্দিরে সন্ধ্যায় পুজো দিচ্ছিলেন ভক্তরা। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা বোমা ছুড়ে চলে যায় সেখান থেকে। কুমিল্লার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

কুমিল্লার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে
কুমিল্লার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে এই হামলার ঘটনা ঘটে

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত চলছে, দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এদিকে এই হামলার খবর পেয়ে রাতেই কুমিল্লা জেলাশাসক মহম্মদ রেজা হাসান, কুমিল্লা র‍্যাবের ক্যাপ্টেন মেজর সাদমান ইবনে আলমরা ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পুলিশ সুপার জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরে শনিপুজো চলাকালীন তিনজন ব্যক্তি মণ্ডপে হাতবোমা ছুড়ে মারে। সেই সময় পুরোহিত হাতবোমাটি লাঠি দিয়ে সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে পুরোহিত আহত হন। এরপরে পালিয়ে যেতে যেতে রাস্তায় আরও বোমা ফাটায় দুষ্কৃতীরা। সেই সময় দুই পথচারীও জখম হন বলে জানা যায়।

এদিকে পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলা নির্বাচন পরবর্তী হিংসা হতে পারে। এই আবহে সন্দেহের তির চলে যাচ্ছে জামাত বা এনসিপির আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের দিকে। উল্লেখ্য, বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে সংখ্যালঘু হিন্দুদের অধিকাংশের ভোটই গিয়েছে বিএনপির দিকে। একদা আওয়ামী লীগের 'ভোটব্যাঙ্ক' বিবেচিত হওয়া বাংলাদেশি হিন্দুরা এবার জামাতিদের হারাতে বিএনপিকে সমর্থন করে। এই আবহে রোষের জেরে হিন্দু মন্দিরে হামলা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে পুলিশের বক্তব্য থেকে। এদিকে এই ঘটনাট তদন্তের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ তদন্তকারী দল আনানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe