১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি সেনার নির্মম অত্যাচারকে পর্যুদস্ত করে বাংলাদেশে এসেছিল কাঙ্খিত স্বাধীনতা দিবস। সেই বছরে যুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ পেয়েছিল ‘বিজয়’! সামনেই আসছে বাংলাদেশের আরও এক বিজয় দিবস। তার আগে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে সদ্য সেদেশের স্পিকার পাকিস্তানের মাটিতে পা রেখে, ৭১র মুক্তি যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত এক বক্তব্য রাখেন! এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে তারেক রহমানের বাংলাদেশ।

‘১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল’, এমনই এক মন্তব্য পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে করেছেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তাঁর এই বিচিত্র দাবি ঘিরে স্বভাবতই চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য,ইতিহাস বলছে,১৯৭১র যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে শুরু করেন। সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। পরবর্তীতে, ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযান দ্রুত অগ্রসর হয়। এরপর ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে, বাংলাদেশ স্বাধীনতা পায়। যদিও সেই স্মৃতিকে ছাপিয়ে এবার বাণিজ্যিকভাবে আরও ঘনিষ্ঠতা বাড়িয়ে নিল পাকিস্তান ও বাংলাদেশ। জি–টু–জি বাণিজ্য সহযোগিতাকে ফোকাসে রেখে দুই দেশ স্বাক্ষর করেছে একটি ৫ বছরের মেয়াদের মৌ চুক্তি।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি–রপ্তানি করতে পারবে। জানা গিয়েছে, ঢাকায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুসারে, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। চুক্তি অনুযায়ী, যে সমস্ত পণ্যকে সম্ভাব্য পণ্যের তালিকায় রাখা হয়েছে, তা হল, সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন সহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর, সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এ বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।
এই চুক্তি সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তি বলছে, এই চুক্তিতে থাকা কোনও পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। এছাড়াও বলা হচ্ছে, প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি পৃথকভাবে চূড়ান্ত হবে। এই চুক্তির ফলে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছে।
{{/usCountry}}এই চুক্তি সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তি বলছে, এই চুক্তিতে থাকা কোনও পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। এছাড়াও বলা হচ্ছে, প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি পৃথকভাবে চূড়ান্ত হবে। এই চুক্তির ফলে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছে।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।