‘কারখানায় ঝামেলা..এমন কিছু বলেনি’, শেষবার দীপু কী বলেছিলেন ফোনে? মুখ খুললেন স্ত্রী, চট্টগ্রামে ফের পুড়ল আরও বাড়ি
কী বললেন দীপুর স্ত্রী? চট্টগ্রামের রাজাউন এলাকায় পর পর দিন উঠে আসছে বহু বাড়িতে অগ্নিসংযোগের খবর।
ওসমান হাদির মৃত্যুর খবরের রাত থেকে হিংসার আগুনে জ্বলেছে বাংলাদেশ। সেই রাতেই দীপু দাস নামে ময়মনসিংহের এক যুবককে ব্যাপক মারধর করে মৃত অবস্থায় রাস্তার ধারে অগ্নিদগ্ধ করে খুন করা হয়। ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায়। সেই দীপু দাসের স্বামী হারা স্ত্রী মেঘনা রানি এদিন ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছে। এদিকে, চট্টগ্রামের রাজাউনে ফের একবার হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের খবর উঠে আসছে।

বাংলাদেশের প্রথম সারি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র খবর অনুসারে বাড়িতে শেষবার ১৫ ডিসেম্বর রাত ২ টোয় এসেছিলেন দীপু। পরে ১৭ ডিসেম্বর ফিরে যান কর্মস্থলে। সেটাই যে দীপুর সঙ্গে তাঁর বাড়ির সদস্যদের শেষ দেখা হবে, তা ভাবতে পারেননি মেঘনারা। এরপর ১৮ ডিসেম্বর দীপুর পরিবার খবর পায় ছেলের মৃত্যুর। ঘটনার দিন বিকেল ৫ টা নাগাদ ফোনে স্ত্রী মেঘনার সঙ্গে শেষ কথা হয় দীপুর। দীপু আর মেঘনার ঘর আলো করে থাকা সন্তানের খবর সেদিন ফোনে নেন দীপু। কী কথা হয়েছিল সেদিন? মেঘনা বলছেন,' বাচ্চার খবর নিয়েছিল, আমরা কে কী করছি, সব খবর নেয়।' এদিকে, বেশ কিছু মিডিয়া রিপোর্টে, দীপু হত্যা ঘিরে কারখানার কোনও ঝামেলা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দীপুর স্ত্রী মেঘনা বলছেন,'তাঁর সঙ্গে কারখানায় কোনও ঝামেলা আছে, এমন কথা কখনও বলেনি, পদোন্নতির কোনও কথাও শুনিনি।' শোকক্লান্ত মেঘনা বলছেন,' আমার স্বামী যে হত্যার শিকার হল কোনও অপরাধ ছাড়াই!' মেঘনা আর দীপুর সংসারজীবনের বয়স মাত্র ৩ বছর। রয়েছে তাঁদের দেড়বছরের কন্যা সন্তান। মেঘনা বলছেন,'আমার স্বামীকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলাম।' মেঘনার প্রশ্ন,'আমাদের কী হবে এখন?'
( Happy new year 2026: আসন্ন ২০২৬র ১ জানুয়ারি লাকির লিস্টে একাধিক রাশি, আপনারটিও আছে? দেখে নিন)
চট্টগ্রামে তালাবন্ধ করে পুড়ল পর পর বাড়ি
চট্টগ্রামের রাজাউন এলাকায় পর পর দিন উঠে আসছে বহু বাড়িতে অগ্নিসংযোগের খবর। আজ সুলতানপুর গ্রামের সুখ শীল ও অনিল শীলের দুটি বাড়ির সাতটি ঘর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে বলে খবর। জানা যায় বাড়ির বাইরে তালাবন্ধ করে ভোর পৌনে চারটের দিকে বাড়িতে আগুন লাগানো হয়। টিন আর বাঁশের বেড়া কেটে সদস্যরা প্রাণে রক্ষা পান। এই ঘটনা প্রথম নয়। কিছুদিন আগেই চট্টগ্রামে রাজাউন এলাকায় অমল তালুকদার ও রুবেল দাসের বাড়িতেও একই ঘটনা ঘটে। সেই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এখানেও শেষ নয়। এরও আগে, বৃহস্পতিবার ,১৮ ডিসেম্বর রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামের সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালেও একইভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, এই ১৮ ডিসেম্বরেই ওসমান হাদির মৃত্যুর খবর আসে বাংলাদেশে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


