...
...
Next Story

Man shot dead in Bangladesh: বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় আরও এক ভয়াবহ খুন! চলল পর পর গুলি, নিহত রানাপ্রতাপ বৈরাগী

ইউনুস সরকারের আমলে বাংলাদেশে যখন শিয়রে ভোট, তখনই এই হত্যাকাণ্ড ঘটল।

Published on: Jan 5, 2026, 20:56:53 IST
By
Prefer HTon Google
Advertisement

প্রকাশ্য রাস্তায় আরও এক ভয়াবহ হত্যাকাণ্ড বাংলাদেশে। এবার ঘটনাস্থল যশোর। যশোরের উপজিলা মণিরামপুরে এই ঘটনা ঘটে সন্ধ্যা নাগাদ। সেখানে উপজেলার কপালিয়া বাজারে কয়েকজন এসে রানাপ্রতাপ বৈরাগীর মাথা টার্গেট করে গুলি করে। একাধিক রাউন্ড গুলি চলে বলে খবর।

বাংলাদেশে ফের এক ভয়াবহ হত্যাকাণ্ড।(প্রতীকী ছবি) (AFP)
বাংলাদেশে ফের এক ভয়াবহ হত্যাকাণ্ড।(প্রতীকী ছবি) (AFP)

প্রসঙ্গত, রানাপ্রতাপ বৈরাগীর মৃত্যুকে নিয়ে গত ৩ সপ্তাহে ৫ জন হিন্দু যুবকের মৃত্যু হল বাংলাদেশে। ইউনুস সরকারের আমলে বাংলাদেশে যখন শিয়রে ভোট, তখনই এই হত্যাকাণ্ড ঘটল।

উল্লেখ্য, বেশ কিছু রিপোর্টের দাবি, বাংলাদেশের এক সংবাদমাধ্যমের কাজের সঙ্গে জড়িত ছিলেন রানাপ্রতাপ। কোন রোষ থেকে রানাপ্রতাপকে খুন করা হল, তা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। এদিকে, স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনাস্থলে ৭ টি গুলির খোসা উদ্ধার হয়েছে। নৃশংশ এই হত্যাকাণ্ড সন্ধ্যা ৬ টা নাগাদ হয়েছে বলে জানা গিয়েছে। ৩৮ বছর বয়সী রাণা প্রতাপের বাবা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক। বাবার নাম তুষার বৈরাগী। মণিরামপুরের কপালিয়া বাজারে তাঁদের বরফকল রয়েছে বলেও জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, রানাকে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে ডেকে পাশে একটি ক্লিনিকের পাশে থাকা গলির মুখে নিয়ে যায়। সেখানেই রানাকে গুলি করা হয়েছে বলে খবর। একটি নয়, পর পর একাধিক গুলি চালিয়েছে আততায়ীরা। এরপর আততায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কি না তা জানায়নি পুলিশ। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ। তবে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জানা যাচ্ছে, খানিকটা কথা কাটাকাটির পর এই খুন হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe