...
...
Next Story

Bangladeshi Hindu Murdered: চাঁদাবাজির বিরোধ করাই কাল, বাংলাদেশে খালি হল আরও এক হিন্দু মায়ের কোল

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গিয়েছে সেই হিন্দু যুবকের। সাগরিকা বিটাক এলাকায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম আকাশ দাস, বয়স ২৫ বছর।

Published on: Feb 28, 2026, 13:26:14 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের চট্টগ্রামে আরও এক হিন্দুকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাগরিকায়। ছুরিকাঘাতে প্রাণ গিয়েছে সেই হিন্দু যুবকের। সাগরিকা বিটাক এলাকায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম আকাশ দাস, বয়স ২৫ বছর। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চট্টগ্রামে চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গিয়েছে হিন্দু যুবকের
চট্টগ্রামে চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গিয়েছে হিন্দু যুবকের

আকাশের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই ঘটনাস্থলের কাছে বসানো এক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই নিয়ে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রুহুল আমিন লাবু জানান, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সাথে আকাশের কথা কাটাকাটি হয়। এরপরে সেই যুবকরা আকাশকে ছুরি দিয়ে আঘাত করে। আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে দাবি করা হচ্ছে, আকাশের পরিচিত এক যুবকের সঙ্গে কয়েকজনের মধ্যে ঝামেলা হয়, তখন আকাশ বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। সেই সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। এদিকে পরিবারের দাবি, চাঁদাবাজির বিরোধ করায় প্রাণ হারাতে হয় আকাশকে।

আকাশের দাদা অভিযোগ করেছেন, তাঁর ভাইয়ের ওপর ছুরি হামলা চালানো যুবকরা হল - ইমন, নাজমুল, রাতুল, মহসিন, মান্নান, হৃদয়, অন্তর। এরা সকলেই এলাকায় চাঁদাবাজি চালাত বলে অভিযোগ। এদিকে ঘটনার পরে ভেঙে পড়েছেন আকাশের মা। তিনি অভিযুক্তদের ধরে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তবে পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও পুলিশের দাবি, অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে তারা। এই আবহে নিহত আকাশের মা বলেন, 'আমার ধন, সম্পদ, টাকা কিচ্ছু চাই না। আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই শুধু।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks