...
...
Next Story

Bangladeshi Hindu wants Indian Visa: 'ভিসা পাইয়ে দিন, ভারতে চলে যাব', সাংসদের কাছে আবেদন বাংলাদেশি হিন্দু পরিবারের

বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচন পরবর্তী সহিংসতায় নির্যাতিত একটি সংখ্যালঘু হিন্দু পরিবার ভারতের ভিসার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশে কাতর আর্তি করে। সেই আর্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Published on: Feb 17, 2026, 08:34:16 IST
By
Prefer HTon Google
Advertisement

রাজাকার জামাতে ইসলামিকে ঠেকাতে বিএনপিকে ভোট দিয়েছেন বাংলাদেশি হিন্দুরা। জায়গায় জায়গায় নবনির্বাচিত বিএনপি সাংসদরাও হিন্দুদের অভয় প্রদান করছেন। তা সত্ত্বেও হিন্দুদের ওপর হামলা ও অত্যাচার জারি রয়েছে বাংলাদেশে। এদিকে হিন্দু অধ্যুষিত বহু সীমান্তবর্তী আসনে জামাতে ইসলামি জয়ী হয়েছে। এই আবহে আতঙ্কে ভুগছে বহু হিন্দু পরিবার। আর এহেন পরিস্থিতিতে এবার সামনে এল এক ভিডিয়ো। সেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশের এক হিন্দু পরিবার ভারতের ভিসার জন্য আর্তি জানাচ্ছেন নবনির্বাচিত সাংসদের উদ্দেশে।

বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচন পরবর্তী সহিংসতায় নির্যাতিত একটি সংখ্যালঘু হিন্দু পরিবার ভারতের ভিসার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশে কাতর আর্তি করে। (প্রতীকী ছবি)
বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচন পরবর্তী সহিংসতায় নির্যাতিত একটি সংখ্যালঘু হিন্দু পরিবার ভারতের ভিসার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশে কাতর আর্তি করে। (প্রতীকী ছবি)

জানা গিয়েছে, বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচন পরবর্তী সহিংসতায় নির্যাতিত একটি সংখ্যালঘু হিন্দু পরিবার ভারতের ভিসার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশে কাতর আর্তি করে। সেই আর্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে। প্রত্যন্ত গ্রামের এই হিন্দু পরিবারটির এক নারী সদস্য নবনির্বাচিত বিএনপি সাংসদের উদ্দেশ্যে বলন, যেন তাঁদের ভারতের ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়; এরপর তারা দেশ ছেড়ে চলে যাবেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে হিন্দুরা একচেটিয়া ভাবে বিএনপিকে ভোট দিয়েছিল। একদা আওয়ামী লীগের প্রতি অনুগত হিন্দু সম্প্রদায় জামাতকে ঠেকাতে এবার ধানের শীষ প্রতীকে ভরসা রাখেন তাঁরা। এই আবহে বরিশাল-২ আসনে জামাতকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীও।

উল্লেখ্য, নির্বাচনে জয়ের পরে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে অভয় দিয়েছিলেন বহু বিএনপি নেতা। তা সত্ত্বেও ইউনুসের বিদায়বেলাতেও হিন্দুদের ওপর অত্যাচার জারি বাংলাদেশে। হিন্দুদের বিভিন্ন মন্দিরে এরই মধ্যে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠল। কোথাও মন্দির প্রাঙ্গন থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তো কোথাও মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কোথাও মন্দির এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভোটের ফলাফল বের হতে না হতেই এই সব ঘটনা ঘটেছে বাংলাদেশে। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের সংখ্যালঘুরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe