...
...
Next Story

Bangladesh:হাসিনা ‘ডিসেম্বরে আসবেন না’,দাবি ঢাকার! ওদিকে, পাকিস্তান ছুটলেন বাংলাদেশের স্পিকার,পাকে বসছে মক্কা প্যাক্টের…

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবেন না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না।’

Published on: Nov 26, 2026, 19:08:45 IST
Advertisement

ডিসেম্বর মাসের ১৬ তারিখ বাংলাদেশের বিজয় দিবস। আর সেই দিনেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণ করার আর্জি জানানো হয়েছে বলে দাবি করছে ঢাকা। অন্যদিকে, বুধবারই দিল্লি জানিয়েছে, ‘স্বেচ্ছায় দেশে ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ দুটি ভিন্ন বিষয়।’ এমন এক পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের তারেক রহমান সরকারের মন্ত্রী হুমায়ুন কবির।

হাসিনা ‘ডিসেম্বরে আসবেন না’, দাবি ঢাকার! ওদিকে, পাকিস্তান ছুটলেন বাংলাদেশের.. (PTI FILE) (HT_PRINT)
হাসিনা ‘ডিসেম্বরে আসবেন না’, দাবি ঢাকার! ওদিকে, পাকিস্তান ছুটলেন বাংলাদেশের.. (PTI FILE) (HT_PRINT)

এদিন হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবেন না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না। …তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাঁকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’ একধাপ এগিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী বলছেন, 'শেখ হাসিনা ভারতের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন'। বাংলাদেশের এই মন্ত্রীর বক্তব্য, 'ইটস বিকাম ভেরি ইরিটেটিভ প্রবলেম। হাসিনা ইজ ইরিটেটিং। তারাও (ভারত) বোঝে এখন।' হুমায়ুন কবির বলেন, 'আমরা ওই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি ভারতকে, ইটস ইন প্রগ্রেস। আমরা আমাদের জায়গা থেকে যা করার করছি। এ ব্যাপারে আমরা সব জানাচ্ছি। এটা অব্যাহত থাকবে।'

এদিকে, এই পরিস্থিতির মধ্যেই ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের ইতিহাস ফিকে করে, পাকিস্তানের সফরে গিয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন। ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আহ্বানে বিশেষ নৈশভোজে পৌঁছন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এই নৈশভোজের আয়োজন হয়। এতে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন।

 

ABOUT THE AUTHOR

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks