...
...
Next Story

Bangladeshi Minority Murdered: বাংলাদেশে ফের সংখ্যালঘু নিধন, কোচিং সেন্টারের পরিচালককে ছুরি মেরে নৃশংস হত্যা

ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর। তিনি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই নয়নসহ দুজন।

Published on: Mar 7, 2026, 08:44:58 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশে ফের একটি হিন্দু নিধনের ঘটনা ঘটল। এবার এক কোচিং সেন্টারের পরিচালককে ছুরি মেরে খুন করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর। তিনি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই নয়নসহ দুজন। দাবি করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে চয়নকে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে মূল অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে পারেনি পুলিশ।

নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর।
নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর।

জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়নের সঙ্গে বিবাদ ছিল শাহিন ফকিরের। এই আবহে ৬ মার্চ রাতে জমি নিয়ে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। সেই সময় শাহিন ফকির এবং তার ছেলেরা নাক ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় চয়নের ওপরে। চয়নের বুকে ছুরিকাঘাত করা হয়। সেই সময় চয়ন লুটিয়ে পড়ে। এদিকে ঝামেলার সময় সেখানে ছিলেন চয়নের ভাই নয়ন। তিনিও গুরুতর জখম হয়েছেন। মারামারিতে জখম হয়েছে আমিনুর ফকির নামে বিরোধী পক্ষের একজনও।

এদিকে জখম চয়নকে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে নয়নকে চিকিৎসার জন্য বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর রাতেই ঘটনাস্থলে গিয়েছেন সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় থানার পুলিশ কর্তারা। নিহত চয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তার ছেলেদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe