...
...
Next Story

Bangladeshi MP on India: অসম-পশ্চিমবঙ্গের এক্সিট পোলে শঙ্কিত বাংলাদেশ? 'ষড়যন্ত্র' দেখছে জামাত জোট

বাংলাদেশের সংসদে এনসিপি সাংসদ আখতার হোসেনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ভারতের নাম না করে তিনি দাবি করেন, মুসলিমদের পাঠিয়ে দিয়ে নাকি বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানোর চক্রান্ত চলছে। উল্লেখ্য, আখতার রংপুর-৪ আসনের সাংসদ। এই এলাকাটি বাংলাদেশের উত্তর ভারত সীমান্তের কাছে অবস্থিত।

Published on: May 1, 2026, 09:59:00 IST
Advertisement

হিমন্তের 'পুশ ব্যাক' মন্তব্যের জেরে ঢাকায় তলব করা হয়েছে ভারতীয় দূতকে। এরই মধ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম এবং পশ্চিমবঙ্গে সদ্য সম্পন্ন হল বিধানসভা নির্বাচন। সেই দুই রাজ্যের এক্সিট পোলে দাবি করা হচ্ছে, সেখানে বিজেপি সরকার গড়তে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংসদে এনসিপি সাংসদ আখতার হোসেনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ভারতের নাম না করে তিনি দাবি করেন, মুসলিমদের পাঠিয়ে দিয়ে নাকি বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানোর চক্রান্ত চলছে। উল্লেখ্য, আখতার রংপুর-৪ আসনের সাংসদ। এই এলাকাটি বাংলাদেশের উত্তর ভারত সীমান্তের কাছে অবস্থিত।

বাংলাদেশের সংসদে এনসিপি সাংসদ আখতার হোসেনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।
বাংলাদেশের সংসদে এনসিপি সাংসদ আখতার হোসেনের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।

এই আবহে সম্প্রতি সংসদে আখতার বলেন, 'আমরা ভৌগলিক ভাবে এমন একটা অবস্থানে আছি, যেখানে অনেকগুলি বাংস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে। সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ইতিমধ্যেই চলে এসেছে। আর প্রতিবেশী দেশ থেকে যে মুসলমানদের বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থীদের ঢল নামানো হবে না, এর কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশের সার্বভৌমত্ম বা জনগণের ওপর যদি পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।'

সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, 'আমরা সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি মহম্মদ ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে। ভারত-বাংলদেশ সম্পর্কের উন্নতি যেন না হয়।' এদিকে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে হিমন্ত বলেন, 'রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশ-ব্যাক করা হয়। যেখানে বিজিবি থাকে না, সেখান দিয়ে বাংলাদেশিদের ধাক্কা দিয়ে ওদের দেশে পাঠানো হয়। আমাদের দুই দেশের সম্পর্ক খারাপ থাকলে তখন এভাবে অনুপ্রবেশকারীদের আমরা ফেরত পাঠাতে পারি। কিন্তু যখন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়, আমরা পুশ ব্যাক করতে পারি।' হিমন্তের বিতর্কিত এই মন্তব্যের প্রতিবাদ করে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করে তারেক রহমান সরকার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe