...
...
Next Story

Bangladeshi Muhammad Yunus Latest Update: গদি যেতেই মাথায় বাড়ি ইউনুসের, নোবেলজয়ীর বিরুদ্ধে ৪ মামলার ঘোষণা বাংলাদেশে

আমেরিকার সঙ্গে ইউনুস যেসব চুক্তি করেছেন, তা চ্যালেঞ্জ করে মামলা করার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়া সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার মতো অভিযোগেও ইউনুসের বিরুদ্ধে মামলা করবেন বলে দাবি করেছেন তিনি।

Published on: Feb 25, 2026, 12:48:04 IST
By
Prefer HTon Google
Advertisement

দীর্ঘ দেড় বছর ধরে ক্ষমতা ভোগ করার পরে এবার মাথায় হাত পড়তে পারে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের বিরুদ্ধে। বাংলাদেশের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে চারটি অপরাধের পরিপ্রেক্ষিতে মামলা করার ঘোষণা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'ইউনুস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা। এবং আমেরিকার সঙ্গে ইউনুস যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে।'

(FILES) Muhammad Yunus, Nobel laureate and chief adviser of Bangladesh's new interim government greets the public after laying a wreath at the National Martyrs' Memorial in Dhaka on August 9, 2024. Bangladesh's interim leader Muhammad Yunus stepped down on February 16, 2026 in a farewell broadcast to the nation before handing over to an elected government. (Photo by Indranil MUKHERJEE / AFP) (AFP)
(FILES) Muhammad Yunus, Nobel laureate and chief adviser of Bangladesh's new interim government greets the public after laying a wreath at the National Martyrs' Memorial in Dhaka on August 9, 2024. Bangladesh's interim leader Muhammad Yunus stepped down on February 16, 2026 in a farewell broadcast to the nation before handing over to an elected government. (Photo by Indranil MUKHERJEE / AFP) (AFP)

এরপর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই অধ্যাপক আরও লেখেন, 'আমি আরও একটি মামলা করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যেসমস্ত অ্যাভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হল এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন। সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না। সেটা নিয়ে একটা মামলা করব। গত ১৮ মাসে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৩২টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে।'

এদিকে ২০২৪ সালের তথাকথিক গণঅভ্যুত্থানের সময় বহু পুলিশকে খুন করা হয়। মোট ৪৪ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন তথাকথিত জুলাই বিপ্লবীদের হাতে। তবে বাংলাদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই দেশের পুলিশের একটি বড় অংশ দাবি করছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় এসব ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। এই আবহে দাবি করা হচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তে ‘সবুজ সংকেত’ মিলেছে তারেকের সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, বিগত দেড় বছরে তদন্ত না এগোলেও হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ড এবং অন্যান্য তথ্যপ্রমাণ সংরক্ষিত রাখা হয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe