...
...
Next Story

B'deshi on ICBM Test: বঙ্গোপসাগরে ভারতের মিসাইল টেস্টে শুকিয়েছে মুখ, পালটা সীমান্তে হামলার হুঁশিয়ারি বাংলাদেশি বিপ্লবীর

ভারতের বিরুদ্ধে সাত দফার দাবিতে তারা ১০ মে একটি সংবাদ সম্মেলন করে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতা দাবি করে, মিসাইল পরীক্ষা করে এবং সীমান্ত হত্যা করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারত।

Published on: May 11, 2026, 13:11:34 IST
Advertisement

ভারতের মিসাইল পরীক্ষায় বাংলাদেশের প্রতি 'আগ্রাসন' খুঁজে পেল ইনকিলাব মঞ্চের নেতা। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে গেল গেল রব। সেই দেশের সংবাদমাধ্যমে মিথ্যাচার চলছে এপারের সংখ্যালঘুদের নিয়ে। এই আবহে ভারত বিরোধিতার সুর চড়াতে ফের পথে নেমেছে নিহত ওসমান হাদির দল 'ইনকিলাব মঞ্চ'। ভারতের বিরুদ্ধে সাত দফার দাবিতে তারা ১০ মে একটি সংবাদ সম্মেলন করে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের এক নেতা দাবি করে, মিসাইল পরীক্ষা করে এবং সীমান্ত হত্যা করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারত।

ইনকিলাব মঞ্চের নেতা দাবি করে, মিসাইল পরীক্ষা করে এবং সীমান্ত হত্যা করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারত।
ইনকিলাব মঞ্চের নেতা দাবি করে, মিসাইল পরীক্ষা করে এবং সীমান্ত হত্যা করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে ভারত।

সেই নেতা বলেন, 'আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। সীমান্তে তারা মিসাইল পরীক্ষা করলে কোনও সমস্যা নেই। তবে সীমান্ত হত্যা করে, মিসাইল পরীক্ষা করে ভারত আমাদের সিকিমেকর কথা মনে করাতে চায়। আমাদের হায়দরাবাদের কথা মনে করাতে চায়, গোয়ার কথা মনে করাতে চায়। তবে এই সব করে যদি তারা মনে করে আমাদের ভয় পাইয়ে দেবে, তাহলে ওদের দুটো কথা বলতে চাই- রৌমারীর (২০০১ সাল বিএসএফ-বিডিআর সংঘর্ষ) কথাটা মনে করিয়ে দিতে চাই।'

উল্লেখ্য, গত ৮ মে বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। সেই মিসাইলটি দেখা গেল বাংলাদেশের কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চল থেকে। রিপোর্ট অনুযায়ী, মিসাইলের পরীক্ষা চালাতে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। এই আবহে ৮ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি 'রহস্যজনক আলো' দেখা যায়। এই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই দাবি করেন, এটি মিসাইল। এই আবহে সেই মিসাইলটি অগ্নি ৬ কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks