...
...
Next Story

Bay of Bengal NOTAM by India: ইরান যুদ্ধের আবহে এবার সমুদ্রে নোটাম জারি ভারতের, চলবে 'ফায়ারিং অনুশীলন'

আজ থেকে এই নোটাম জারি থাকবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। রিপোর্টে দাবি করা হচ্ছে, সম্ভবত এই সময়কালের মধ্যে ভারত একটি সামুদ্রিক মিসাইল টেস্ট করতে পারে। এই নোটাম এলাকার দৈর্ঘ্য ৫২৫ কিলোমিটার।

Published on: Mar 13, 2026, 12:05:44 IST
By
Prefer HTon Google
Advertisement

ফায়ারিং অনুশীলনের জন্য বঙ্গোপসাগরে নোটাম জারি করল ভারত। আজ থেকে এই নোটাম জারি থাকবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, সম্ভবত এই সময়কালের মধ্যে ভারত একটি সামুদ্রিক মিসাইল টেস্ট করতে পারে। এই নোটাম এলাকার দৈর্ঘ্য ৫২৫ কিলোমিটার। এদিকে আগামী ২১ মার্চও চাঁদিপুর থেকে একটি প্রায় ১৮০ কিলোমিটার পর্যন্ত এলাকায় নোটাম জারি করেছে ভারত। উল্লেখ্য, নোটাম অর্থাৎ, নোটিস টু এয়ারমেন। এই নোটাম জারি থাকার সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।

আজ থেকে এই নোটাম জারি থাকবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। ( Indian Coast Guard)
আজ থেকে এই নোটাম জারি থাকবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। ( Indian Coast Guard)

কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে এসেছিল ইরানি রণতরী। বিশাখাপত্তনমে মহড়ায় যোগ দিতে সেই এসেছিল। তবে ফেরার পথে ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় সেই ইরানি রণতরীটিকে ডুবিয়ে দিয়েছিল আমেরিকা। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ভারতের সামরিক কার্যকলাপ বেশ তাৎপর্যপূর্ণ। যদিও ভারত নিয়মিত বঙ্গোপসাগর এবং আরব সাগরে নোটাম জারি করে সামরিক মহড়া চালায়। তবে ইরান যুদ্ধের আবহে এই এলাকায় এমনিতেই উত্তেজনা বিরাজ করছে।

এর আগে সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে একাধিক দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত। রিপোর্টে দাবি করা হয়, সেই সব মিসাইল পরীক্ষার ওপর নজর রেখেছিল আমেরিকাও। মধ্যপ্রাচ্যে থাকা তাদের শক্তিশালী রাডার ব্যবস্থার মাধ্যমেও ভারতের মিসাইল পরীক্ষার ওপর আমেরিকা নজরদারি চালাতে পারে বলে অনুমান করে থাকেন অনেকে। এদিকে ইরান যুদ্ধের আবহে আমেরিকার অন্তত ৪টি রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এই সব রাডার বিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের। এরই মাঝে ভারত নিজের গতিতে নিজের পথে হাঁটছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe