...
...
Next Story

BCB Controversial Director Update: তামিমকে 'ভারতের দালাল' বলা ডিরেক্টরকে পদে ফেরাল বিসিবি

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন নাজমুল। তারপরেই ক্রিকেটাররা বিপিএল বয়কট করেছিলেন। তবে বিপিএল শেষ, বাংলাদেশের বিশ্বকাপের আশাও শেষ। এই আবহে নাজমুল ফের নিজের পদ ফিরে পেলেন।

Published on: Jan 25, 2026, 13:19:13 IST
By
Prefer HTon Google
Advertisement

ক্রিকেট খেলা পরিচালনা নয়, বিসিবির কাজ যেন সেই দেশের রাজনীতিতে গা ভাসিয়ে দেওয়া। এই প্রমাণ সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। আর এবার ফের এমনই এক নিদর্শন সামনে এল। প্রাক্তন বাংলাদেশি তারকা তামিম ইসলামকে 'ভারতীয় দালাল' বলে ডাকা ডিরেক্টর নাজমুল ইসলামকে পদে ফেরানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন নাজমুল। তারপরেই ক্রিকেটাররা বিপিএল বয়কট করেছিলেন। তবে বিপিএল শেষ, বাংলাদেশের বিশ্বকাপের আশাও শেষ। এই আবহে নাজমুল ফের নিজের পদ ফিরে পেলেন।

প্রাক্তন বাংলাদেশি তারকা তামিম ইসলামকে 'ভারতীয় দালাল' বলে ডাকা ডিরেক্টর নাজমুল ইসলামকে পদে ফেরানো হয়েছে।
প্রাক্তন বাংলাদেশি তারকা তামিম ইসলামকে 'ভারতীয় দালাল' বলে ডাকা ডিরেক্টর নাজমুল ইসলামকে পদে ফেরানো হয়েছে।

উল্লেখ্য, স্বভাবতই বিশ্বকাপে খেলতে যেতে চেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিশ্বকাপে না খেলতে যেতে পারায় স্বভাবতই বাংলাদেশি ক্রিকেটারদের লোকসান হয়েছে। এই সংক্রান্ত ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে নিজের দেশের ক্রিকেটারদের অপমান করেছিলেন নাজমুল। তিনি বলেছিলেন, 'আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেতে পেরেছি? কোনও একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।'

এরপরই নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। এই আবহে একদিন বিপিএলের খেলা বয়কট করেছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। যার জেরে বাতিল হয়েছিল দুটি ম্যাচ। পরে নাজমুলকে শোকজ করে তাঁকে পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। এখন বিসিবি জানাচ্ছে, নাজমুলের জবাবে তারা সন্তুষ্ট। এই আবহে নাজমুলকে পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe