...
...
Next Story

BCB on Shakib Al Hasan: বিশ্বকাপ থেকে বাদ পড়েই আওয়ামী লীগের শাকিবকে দলে ফেরানোর ঘোষণা BCB-র!

শাকিব আল হাসান আওয়ামী লীগের সাংসদ ছিলেন। এই আবহে তাঁকে দেশে আসতে দেয়নি ইউনুস সরকার। এমনকী শাকিবকে বাংলাদেশ দলে না নেওয়ার নির্দেশও দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

Published on: Jan 25, 2026, 09:05:20 IST
By
Prefer HTon Google
Advertisement

আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ইউনুস সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণে বিগত ২৭ বছরে এই প্রথম বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। আর সেই বিষয়টা থেকে কার্যত মানুষের নজর ঘোরাতে শাকিব আল হাসানকে নিয়ে বড় ঘোষণা করল বিসিবি। বাংলাদেশের হয়ে গত দেড় বছরের বেশি সময় ঘরে ক্রিকেট খেলতে পারেননি শাকিব। শেষবার ভারতের মাটিতে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন শাকিব। এরপর বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার জন্য বিমানে উঠেও মাঝপথে তাঁকে ফিরতে হয়েছিল আমেরিকায়। উল্লেখ্য, শাকিব আল হাসান আওয়ামী লীগের সাংসদ ছিলেন। এই আবহে তাঁকে দেশে আসতে দেয়নি ইউনুস সরকার। এমনকী শাকিবকে বাংলাদেশ দলে না নেওয়ার নির্দেশও দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শাকিব আল হাসান আওয়ামী লীগের সাংসদ ছিলেন।
শাকিব আল হাসান আওয়ামী লীগের সাংসদ ছিলেন।

এদিকে সাম্প্রতিক সময় শাকিব আল হাসান জানিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে কোনও ফর্ম্যাটেই অবসর গ্রহণ করেননি। তিনি দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান। এরই সঙ্গে তিনি দাবি করেছেন, রাজনীতি তিনি ছাড়বেন না। এবং তিনি আওয়ামী লীগের হয়েই রাজনীতি করতে চান। এত কিছুর মাঝেই বিসিবি ঘোষণা করল, ঘরে হোক কি দেশের বাইরে, চোটমুক্ত থাকলে শাকিবকে বাংলাদেশ দলে নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় শাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এমনকী শাকিবকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করার বিষয়েও নাকি কথা হয়েছে বোর্ডের সভায়।

এই নিয়ে বিসিবি পরিচালক আমজান হোসেন বলেন, 'আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, শাকিব আল হাসান যদি খেলতে রাজি থাকেন তাহলে তাঁর ফিটনেস দেখা হবে এবং যেখানে খেলা হবে, সেখানে তিনি উপস্থিত হতে পারবেন কি না, তা দেখা হবে; তাহলে বোর্ড অবশ্যই শাকিবকে পরবর্তীতে দলে নেওয়ার বিষয়ে বিবেচনা করবে। শাকিব আল হাসান যাতে অন্যান্য গ্লোবাল যেসব টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারেন, ওখানে বোর্ড প্রয়োজন মতো এনওসি দেবে।' এদিকে শাকিকে দেশে ফেরার জন্য কি সরকার সবুজ সংকেত দিয়েছে? এই প্রশ্নের জবাবে এক বিসিবি পরিচালক জানান, বোর্ড সভাপতি বুলবুলকে এই নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে বলা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe