Indian Team for T20 Series: আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করে দিল বিসিসিআই। তবে এই দলে কারা আছেন, বা কারা বাদ পড়েছেন, তা নিয়ে আলোচনার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক! গত বছরের শেষের দিকের ঘটনা। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফিল্ডিংয়ের সময় ভয়াবহ চোট পান ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন তো বটেই, হাসপাতালে ভর্তিও হতে হয়। চলে চিকিৎসা। সেই সময় ভারতীয় টি২০ টিম অস্ট্রেলিয়া সফরে যায়। তৎকালীন টি২০ টিমের অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। তিনি ও শ্রেয়স দুজনেই মহারাষ্ট্রের খেলোয়াড়। সেই সময় এক ভাইরাল ভিডিয়োতে উঠে এসেছিল শ্রেয়সের জন্য সূর্যকুমার যাদবের মায়ের প্রার্থনার বিষয়টি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। পরে শ্রেয়স সুস্থ হন, ২২ গজে দাপটে খেলেন। অন্যদিকে, ফর্ম থেকে কিছুটা দূরে চলে যান ভারতের টি২০ বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আজ শনিবার যে টিম ঘোষিত হয়েছে, তাতে নাম নেই সূর্যকুমার যাদবের। আর ভারতীয় টি২০ টিমের নতুন অধিনায়ক হিসাবে নাম এল শ্রেয়স আইয়ারের।

আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সফরে ভারতের টি২০ টিমের ক্যাপ্টেন হলেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারতীয় টি২০ টিমে শুরু হল শ্রেয়স-জমানা। তাঁর ডেপুটি হয়ে আসছেন তিলক বর্মা। এদিকে, যাবতীয় জল্পনার পর্দা সরিয়ে টিমে এন্ট্রি নিলেন ১৫ বছর বয়সী ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সূর্য কুমার যাদব-হীন দলে সূর্যবংশীর এন্ট্রি, ঘিরে বেশ চর্চা চলছে। সূর্যবংশীর টিমে থাকা নিয়ে নির্বাচকদের মধ্যে অজিত আগরকর বলেন, ‘তাঁর পারফরম্যান্স তাঁকে দলে নিতে আমাদের প্রায় বাধ্যই করেছে।আমি তাঁর বয়স এবং ক্যারিয়ারের শুরুর দিকটা জানি, কিন্তু এটা পরপর দুটি আইপিএল মরশুম। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সে কী করেছে তা আমরা জানি এবং তার মধ্যে কী ধরনের প্রতিভা রয়েছে তা আমরা সবাই দেখেছি।’ এদিকে, সূর্যকুমার যাদবকে নিয়ে কথা বলতে গিয়ে অজিত আগরকর বলেন,'বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আমি বেশিরভাগ মানুষের সাথেই কথা বলি, বিশেষ করে যখন এমন কোনও অধিনায়কের কথা আসে যিনি এইমাত্র বিশ্বকাপ জিতেছেন। তাই হ্যাঁ, আমাদের মধ্যে আলোচনা হয়েছে।'
যে ভারতীয় টি২০ টিম ঘোষিত হয়েছে, তা এরকম- অধিনায়ক: শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক: তিলক বর্মা, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
{{/usCountry}}যে ভারতীয় টি২০ টিম ঘোষিত হয়েছে, তা এরকম- অধিনায়ক: শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক: তিলক বর্মা, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
{{/usCountry}}