Bermuda Triangle mystery update: বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের সমাধান? দ্বীপের নীচে মিলল বিশাল 'গোপন' কাঠামোর হদিশ
Bermuda Triangle mystery update: বিশ্বের অন্যতম এক রহস্যময় স্থান ‘বারমুডা ট্রায়াঙ্গল’। সাগরের তলদেশে বারমুডা যেখানে অবস্থিত, সেই অঞ্চলটি চারপাশের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) উঁচুতে অবস্থান করছে।
Bermuda Triangle mystery update: আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় স্থান ‘বারমুডা’। দশকের পর দশক ধরে জাহাজ ও বিমান নিখোঁজের অজস্র অতিপ্রাকৃতিক গল্প ও মিথ জড়িয়ে রয়েছে এই দ্বীপপুঞ্জকে ঘিরে। তবে কল্পবিজ্ঞান বা অলৌকিক গালগল্প নয়, এবার বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে বারমুডার আসল রহস্য উন্মোচিত হওয়ার দিকে অনেকটা এগিয়ে যাওয়া হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিজ্ঞানীরা এই দ্বীপের গভীরে এক বিশাল ও অভূতপূর্ব ভূ-তাত্ত্বিক কাঠামোর সন্ধান পেয়েছেন।

ওয়াশিংটনের কার্নেগি সায়েন্সের সিসমোলজিস্ট ও প্রধান গবেষক উইলিয়াম ফ্রেজার এবং তাঁর দল এই চাঞ্চল্যকর আবিষ্কারটি করেছেন। তাঁদের গবেষণা থেকে জানা গিয়েছে, বারমুডা দ্বীপপুঞ্জের ঠিক নিচে, ভূপৃষ্ঠের গভীরে লুকিয়ে রয়েছে এক বিশালাকার পাথুরে স্তর, যা কোটি-কোটি বছর ধরে সেখানে টিকে রয়েছে।
ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার নিচে অদ্ভুত এক দেওয়াল
সাধারণত সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি বা ‘ওশেনিক ক্রাস্ট’ শেষ হলেই পৃথিবীর ম্যান্টল বা গুরুমণ্ডল শুরু হয়। এটিই স্বাভাবিক ভূ-তাত্ত্বিক নিয়ম। কিন্তু বারমুডার ক্ষেত্রে পরীক্ষা চালাতে গিয়ে গবেষকরা সম্পূর্ণ বিপরীত এবং চমকপ্রদ একটি চিত্র দেখতে পান।
বিজ্ঞানীরা অত্যাধুনিক সিসমিক ইমেজিং প্রযুক্তির সাহায্যে বারমুডার ভূগর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীর পর্যন্ত স্ক্যান করেন। হাজার হাজার কিলোমিটার দূরে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের কম্পন যখন এই দ্বীপের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন তার গতি ও আচরণের পরিবর্তন লক্ষ্য করেন গবেষকরা। এই ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে দেখা যায়, বারমুডার ওশেনিক ক্রাস্ট এবং ম্যান্টলের ঠিক মাঝখানে প্রায় ২০ কিলোমিটার (১২.৪ মাইল) পুরু একটি অতিরিক্ত পাথরের স্তর আটকে রয়েছে।
কী বলেছেন বিজ্ঞানী?
ফ্রেজার সহজ ভাষায় এই আবিষ্কারের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘বারমুডা গবেষণার জন্য একটি আকর্ষণীয় স্থান, কারণ এর বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ম্যান্টল প্লুমের মডেলের সঙ্গে মেলে না, যা গভীরের পদার্থকে ভূপৃষ্ঠে নিয়ে আসার একটি চিরায়ত পদ্ধতি। আমরা একটি পুরু আন্ডারপ্লেটিং পর্যবেক্ষণ করেছি, যা বেশিরভাগ ম্যান্টল প্লুমে দেখা যায় না। সাম্প্রতিক ভূ-রাসায়নিক পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে দেখলে, এটি ইঙ্গিত দেয় যে পৃথিবীর ম্যান্টলের অভ্যন্তরে অন্যান্য পরিচলন প্রক্রিয়াও রয়েছে, যা এখনও ভালোভাবে বোঝা যায়নি।’
বারমুডা সত্যিই অনন্য, নাকি এটি কোনও বৃহত্তর ঘটনার প্রথম আবিষ্কৃত উদাহরণ মাত্র—তা নির্ধারণ করার জন্য ফ্রেজার এখন বিশ্বজুড়ে অন্যান্য দ্বীপের নিচে অনুরূপ বৈশিষ্ট্য খুঁজছেন।
বিজ্ঞানীদের ধাঁধার সমাধান: কেন ডুবছে না বারমুডা?
এমনিতে সাগরের তলদেশে বারমুডা যেখানে অবস্থিত, সেই অঞ্চলটি চারপাশের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার (১,৬৪০ ফুট) উঁচুতে অবস্থান করছে। সাধারণত হাওয়াই দ্বীপপুঞ্জের মতো আগ্নেয় দ্বীপগুলো ভূগর্ভের লাভার চাপে সমুদ্রের ওপরে ভেসে থাকে। কিন্তু যখনই টেকটোনিক প্লেটটি লাভার উৎস বা হটস্পট থেকে দূরে সরে যায়, তখন দ্বীপের নিচের সেই চাপ কমে যায় এবং দ্বীপটি আস্তে আস্তে সাগরে তলিয়ে যেতে শুরু করে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


