Bharat Durga Temple: নাগপুরে 'ভারতদুর্গা শক্তিস্থলে'র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরে অবস্থিত জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের পাশেই এই 'ভারত দুর্গা' মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের প্রতিমার ১৮টি হাত থাকবে। মা দুর্গা এবং ভারত মাতার মূর্তরূপ হবে এই মন্দিরের আরাধ্য দেবী। বন্দে মা তরমের থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতিমা তৈরি করা হচ্ছে। 'ভারত দুর্গা শক্তিস্থল'-এর জন্য আরএসএস প্রধানকে ধন্যবাদ জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, এটি শক্তিরূপের এমন এক প্রতিমা যা দেশে এক নতুন চেতনার জাগরণ ঘটাবে এবং সকলকে অনুপ্রাণিত করবে।

আরএসএস প্রধান এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, 'ভারত দুর্গা মায়ের পুজো করতে হলে আগে প্রার্থনাকারীকে ভারত হতে হবে। শুধুমাত্র পুরোহিত এসে পুজো করছেন, তা যথেষ্ট নয়। প্রতিটি নাগরিকের উচিত তাদের কার্যকলাপের মাধ্যমে ভারত দুর্গার পুজো করা।' এই ভারত দুর্গা প্রতিমাটি ১৪ ফুট লম্বা হবে বলে জানানো হয়েছে। জয়পুর থেকে আনা মার্বেল দিয়ে সেই প্রতিমা তৈরি করা হবে। এদিকে প্রতিমাটি চওড়ায় ৯ ফুট হবে। বিশ্বে এই প্রথম এই ধরনের কোনও মন্দির তৈরি হচ্ছে বলে দাবি করেন ক্যানসার ইনস্টিটিউটের সম্পাদক শৈলেশ জোগলেকর। এদিকে স্বামী অবধেশানন্দ গিরি এই অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, 'ভারত শুধু একটি ভূখণ্ড নয়, বরং এক দেবী, তাই তাঁর পূজা করা উচিত। এটা ঈশ্বরেরই ইচ্ছা যে ভারত 'অখণ্ড ভারত'-এর স্বপ্নযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুকাল পরে ভারত তার হারানো সীমানা পুনরুদ্ধার করে হারানো গৌরব ফিরিয়ে আনবে।'
আরএসএস প্রধান বলেন, '১৫০ বছর ধরে ব্রিটিশ শাসনের জেরে ভারতে এখনও ঔপনিবেশিক মানসিকতা রয়ে গিয়েছে'। এই মানসিকতা ত্যাগ করার বার্তা দেন ভাগবত। এদিকে আরএসএস স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ সেবা মনোভাবের প্রশংসা করে মোহন ভাগবত বলেন, যখনই দেশে কোনও দুর্যোগ আসে, তখনই সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও উদ্ধার অভিযানে সবার আগে পৌঁছে যান। এদিকে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সঙ্ঘ প্রধান বলেন, 'বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়া কোনও ভবিষ্যৎ নেই। এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আমাদের সন্দেহ মুক্ত হয়ে এগিয়ে যেতে হবে।' রাম মন্দির আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এক সময় রাম মন্দিরের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ আসে। যা ঘটার, তা অবশ্যই ঘটবে। যেভাবে রাম মন্দির বাস্তবায়িত হয়েছে, তেমনই ভারত বিশ্বগুরু হবে। বিশ্ব যদি ভারতের দেখানো পথে না এগোয়, তাহলে তাদের কাছে আর কোন বিকল্প বেঁচে থাকবে?'
{{/usCountry}}আরএসএস প্রধান বলেন, '১৫০ বছর ধরে ব্রিটিশ শাসনের জেরে ভারতে এখনও ঔপনিবেশিক মানসিকতা রয়ে গিয়েছে'। এই মানসিকতা ত্যাগ করার বার্তা দেন ভাগবত। এদিকে আরএসএস স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ সেবা মনোভাবের প্রশংসা করে মোহন ভাগবত বলেন, যখনই দেশে কোনও দুর্যোগ আসে, তখনই সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও উদ্ধার অভিযানে সবার আগে পৌঁছে যান। এদিকে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সঙ্ঘ প্রধান বলেন, 'বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়া কোনও ভবিষ্যৎ নেই। এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আমাদের সন্দেহ মুক্ত হয়ে এগিয়ে যেতে হবে।' রাম মন্দির আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এক সময় রাম মন্দিরের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ আসে। যা ঘটার, তা অবশ্যই ঘটবে। যেভাবে রাম মন্দির বাস্তবায়িত হয়েছে, তেমনই ভারত বিশ্বগুরু হবে। বিশ্ব যদি ভারতের দেখানো পথে না এগোয়, তাহলে তাদের কাছে আর কোন বিকল্প বেঁচে থাকবে?'
{{/usCountry}}