...
...
Next Story

Bihar News: গণধর্ষণের মামলা প্রত্যাহারের চাপ! বিহারে নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত ১

Bihar News: সোমবার রাতে প্রায় ১২ থেকে ১৫ ফুট উঁচু ছাদ থেকে নিচে ফেলে দেওয়ায় ওই ত্রিশোর্ধ্ব মহিলা মাথায় গুরুতর চোট পেয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Published on: Nov 12, 2026, 21:21:34 IST
Advertisement

Bihar News: বিহারে ফের ভয়াবহ ঘটনা সামনে এল। বেগুসরাই (Begusarai) জেলায় প্রায় পাঁচ মাস আগে গণধর্ষণের শিকার হওয়া এক নির্যাতিতাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার অভিযোগ প্রত্যাহার করার চাপ দিয়ে ওই মহিলার ওপর ফের হামলা চালানো হয়। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং অপর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

বিহারে নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত ১
বিহারে নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রায় ১২ থেকে ১৫ ফুট উঁচু ছাদ থেকে নিচে ফেলে দেওয়ায় ওই ত্রিশোর্ধ্ব মহিলা মাথায় গুরুতর চোট পেয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, জুন মাসে দায়ের করা গণধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তাঁদের হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ বিষয়ে পূর্বে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। হামলার পর আহতের বয়ানের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। ভোঙ্গল কুমার ওরফে ভোঙ্গল মাহতো নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুনে ওই মহিলার উপর প্রায় পাঁচ মাস আগে গণধর্ষণের অভিযোগ উঠেছিল পাঁচ জনের বিরুদ্ধে। গত জুনে দায়ের করা অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ শৌচকর্মের জন্য বাইরে বের হলে পাঁচ ব্যক্তি ওই মহিলাকে তুলে নিয়ে যায়। তার আগে তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপর নির্জন স্থানে নিয়ে পাঁচজন মিলে মহিলাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। পরে তাঁকে বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, চিকিৎসার সময় নির্যাতনের ভয়াবহতা সামনে আসে। চিকিৎসকদের পরীক্ষায় নির্যাতিতার শরীর থেকে পাথরের টুকরো, কাঠের অংশ এবং কার্তুজের মতো বস্তু উদ্ধার হয়েছিল। তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন নির্যাতিতা। তাঁর আরও চিকিৎসার প্রয়োজন হয় বলে জানানো হয়েছে হাসপাতাল এবং পুলিশের পক্ষ থেকে। ওই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। চারজনকে গ্রেফতার করা হলেও পঞ্চম অভিযুক্ত এখনও পলাতক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks