...
...
Next Story

Bill Gates Latest Update: যাবেন, যাবেন না… দাবি, পালটা দাবির পরে অবশেষে ভারতের AI সম্মেলনে নেই বিল গেটস

এআই সম্মেলন উদ্বোধনের দিনে সকাল সকাল গেটস ফাউন্ডেশন জানাল, বিল গেটস সম্মেলনে যোগ দেবেন না। বরং তাঁর জায়গায় বিল গেটস ফাউন্ডেশনের তরফ থেকে অঙ্কুর ভোরা অংশ নেবেন। তিনি ভারত এবং আফ্রিকায় গেটস ফাউন্ডেশনের প্রধান।

Published on: Feb 19, 2026, 08:53:15 IST
By
Prefer HTon Google
Advertisement

বিল গেটসকে এআই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ দেওয়া হলেও তা নাকি বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে। এমনই দাবি করা হয়েছিল মিডিয়া রিপোর্টে। তবে সেই দাবি খারিজ করে দেয় গেটস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস। তিনি বক্তব্যও রাখবেন সম্মেলনে। তবে এআই সম্মেলন উদ্বোধনের দিনে সকাল সকাল গেটস ফাউন্ডেশন জানাল, বিল গেটস সম্মেলনে যোগ দেবেন না। বরং তাঁর জায়গায় বিল গেটস ফাউন্ডেশনের তরফ থেকে অঙ্কুর ভোরা অংশ নেবেন। তিনি ভারত এবং আফ্রিকায় গেটস ফাউন্ডেশনের প্রধান।

এআই সম্মেলন উদ্বোধনের দিনে সকাল সকাল গেটস ফাউন্ডেশন জানাল, বিল গেটস সম্মেলনে যোগ দেবেন না। (@ncbn)
এআই সম্মেলন উদ্বোধনের দিনে সকাল সকাল গেটস ফাউন্ডেশন জানাল, বিল গেটস সম্মেলনে যোগ দেবেন না। (@ncbn)

উল্লেখ্য, এপস্টিন ফাইলে নাম থাকা বিল গেটসকে এআই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে সমালোচিত হয়েছিল কেন্দ্রীয় সরকার। এই আবহে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, বিল গেটসের আমন্ত্রণ নাকি বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, এপস্টিন ফাইলে নাম থাকা মাইক্রোসফট প্রতিষ্ঠাতার বিষয়ে সম্প্রতি দাবি করা হয়েছিল, একাধিক রুশ মহিলার শয্যাসঙ্গী হওয়ায় তাঁর নাকি যৌনরোগ হয়েছিল তাঁর। এদিকে এপস্টিনের সঙ্গে বিলের যোগাযোগের জন্যই তাঁদের ২৭ বছরের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছিল বলে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী মিলিন্দা গেটসও। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দেন হিল গেটস। এদিকে এপস্টিন ফাইলে নাম আসার পরে ক্ষমা চেয়ে নেন বিল গেটস। তিনি বলেন, 'ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।'

এপস্টিনের সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ হয়েছিল ২০১১ সালে। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা নিজেই জানিয়েছেন, ২০১১ থেকে এপস্টিনের সঙ্গে বার কয়েক দেখা হয়েছে তাঁর। এর আগে ২০০৮ সালে এপস্টিনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। তবে ২০১১ সাল থেকে তিন বছর ধরে এপস্টিনের সঙ্গে বেশ কয়েকটি নৈশভোজে যোগ দিয়েছিলেন বলে স্বীকার করে নেন বিল গেটস। কিন্তু কখনও এপস্টিনের ক্যারিবিয়ান দ্বীপে তিনি যাননি বলেই দাবি করেন বিল। এরই সঙ্গে তাঁর দাবি, এপস্টিনের মাধ্যমে অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক ছিল না তাঁর। এদিকে এপস্টিনের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে বিল সাফাই দিয়ে বলেন, 'আমি জানতাম উনি অনেক ধনী ব্যক্তিকে চিনতেন। তাঁদের সঙ্গে পরিচয় করা এবং জনস্বাস্থ্যের জন্য অর্থ সংগ্রহ আমার উদ্দেশ্য ছিল। তবে অতীতের দিকে ফিরে দেখলে এখন মনে হয়, ওঁর সঙ্গে দেখা করাটাই আমার ভুল ছিল।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe