...
...
Next Story

Bihar New CM Samrat Choudhary: বিহারে শুরু সম্রাট যুগ, নীতীশকে গদিচ্যুত করার পণ নিয়ে একদা বেঁধেছিলেন পাগড়ি

Bihar New CM Samrat Choudhary: আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরীকে পাটনার লোক ভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। সম্রাট চৌধুরী ছাড়াও বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ নেতা বিজয় চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ যাদব।

Published on: Apr 15, 2026, 11:48:07 IST
Advertisement

গতকালই অবসান ঘটেছিল নীতীশ যুগের। আর আজ থেকে বিহারে 'সম্রাট' যুগ শুরু হয়ে গেল। এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হল বিজেপির কোনও নেতা। আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরীকে পাটনার লোক ভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। সম্রাট চৌধুরী ছাড়াও বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেডিইউ নেতা বিজয় চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জেপি নড্ডা, ভিখুভাই ডালসানিয়া এবং রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতীশ কুমার, এলজেপি (রামবিলাস) পার্টির প্রধান চিরাগ পাসোয়ানও।

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সম্রাট চৌধুরী। (@samrat4bjp)
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সম্রাট চৌধুরী। (@samrat4bjp)

সম্রাট চৌধুরীর আসল নাম ছিল রাকেশ কুমার। পরবর্তীকালে তিনি নিজের নাম পরিবর্তন করে সম্রাট চৌধুরী রাখেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবার রাবড়ি দেবীর সরকারে মন্ত্রীত্ব পেয়েছিলেন। এরপর থেকে তাঁর বয়স নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কারণ, ভারতীয় সংবিধান অনুসারে ২৫ বছরের নীচে কোনও ব্যক্তি মন্ত্রী হতে পারেন না। ২০০০ ও ২০১০ সালে বিধায়ক নির্বাচিত হওয়া এই নেতা দীর্ঘ সময় আরজেডির বিরোধী দলের চিফ হুইপ হিসেবেও কাজ করেছেন। তবে ২০১৪ সালে তিনি জেডিইউ-তে যোগ দেন এবং জিতন রাম মাঁঝির সরকারের মন্ত্রী হন। পরবর্তীতে ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর সম্রাট চৌধুরী দলের রাজ্য সভাপতি এবং বিধান পরিষদে বিরোধী দলের নেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নীতীশ সরকারের দুবারের উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। একদা নীতীশকে গদিচ্যুত করার পণ নিয়ে পাগড়ি পরেছিলেন সম্রাট। ২০২২ সালে নীতীশ কুমার যখন বিজেপি ছেড়ে আরজেডি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন, তখন সম্রাট প্রতিজ্ঞা করেছিলেন নীতীশকে কুর্সি থেকে না সরানো পর্যন্ত তিনি মাথায় পাগড়ি বাঁধবেন। তবে পরে বিহারের উপমুখ্যমন্ত্রী হয়ে নীতীশের সঙ্গে সম্পর্ক ভালো হয় সম্রাটের। নীতীশ এনডিএ-তে ফিরে আসায় অযোধ্যায় গিয়ে রামলালার চরণে সেই পাগড়ি উৎসর্গ করে এসেছিলেন সম্রাট।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe