...
...
Next Story

BJP on Rahul Gandhi: 'নকল প্রধানমন্ত্রী বানিয়ে...,' নিশানায় রাহুল, বিরোধীদের মক পার্লামেন্টকে 'উপহাস' তোপ বিজেপির

BJP on Rahul Gandhi: চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল এবং স্বচ্ছ করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন এই বিজেপি নেতা। বিজেপি সাংসদ তোপ দেগে বলেন, 'কংগ্রেস এখন যে নাটক মঞ্চস্থ করছে, এই তথাকথিত 'প্রতীকী সংসদ' আসলে দেশের সংসদ ও সাংবিধানিক কাঠামোকেই অপমান করছে।'

Updated on: Oct 31, 2026, 20:48:20 IST
Advertisement

BJP on Rahul Gandhi: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোটের প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচিকে 'রাজনৈতিক নাটক' বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। শনিবার এক সাংবাদিক বৈঠকে বিরোধী জোট এবং কংগ্রেসের আনা 'ভোট চুরি'র সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলি এই ধরণের কর্মসূচির নামে দেশের সংসদীয় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপহাসে পরিণত করছে।

বিজেপি সাংসদ সম্বিত পাত্র (PTI)
বিজেপি সাংসদ সম্বিত পাত্র (PTI)

এদিন নির্ধারিত সময় সাড়ে ৩টে নাগাদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ওই ‘জন মহাভিযোগ’ শুরু হয়। স্পিকারের আসনে দেখা যায় প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে। নকল সংসদে আলোচনা পর্বে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, 'মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুধুমাত্র ভোট চুরির অভিযোগ আনলে হবে না। উনি দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন। উনি যে অপরাধ করেছেন তা দেশদ্রোহের সামিল। ওনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হোক।' তাঁর বক্তব্যকে সমর্থন করেন বাকি সাংসদরা। বিরোধী জোটের এই কর্মসূচির পালটা তোপ দাগতে ছাড়েনি বিজেপি। ইন্ডিয়া জোটকে রীতিমতো কটাক্ষের সুরে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, 'এই সংসদ আপনারা তুলবেন না। এখানে ওনাকে (রাহুল গান্ধী) আজীবনের জন্য আপনাদের নকল প্রধানমন্ত্রী বানিয়ে রেখে দিন। ওনার ভজন-কীর্তন করুন আপনারা। আমাদের কোনও আপত্তি নেই।'

বিরোধীদের 'ভোট চুরি' মন্তব্যের পাল্টা জবাবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে সরাসরি আক্রমণ করেন সম্বিত পাত্র। তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, 'ভারতে যদি সত্যিই কোনওদিন প্রথম ভোট চুরি হয়ে থাকে, তবে তা করেছিলেন গান্ধী পরিবারের প্রথম সদস্য পণ্ডিত জওহরলাল নেহরু। কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনে সরদার বল্লভভাই প্যাটেল বেশি সমর্থন পেয়েও প্রধানমন্ত্রী হতে পারেননি, নেহরু ক্ষমতার অপব্যবহার করে পদ দখল করেছিলেন।' চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল এবং স্বচ্ছ করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন এই বিজেপি নেতা। বিজেপি সাংসদ তোপ দেগে বলেন, 'কংগ্রেস এখন যে নাটক মঞ্চস্থ করছে, এই তথাকথিত 'প্রতীকী সংসদ' আসলে দেশের সংসদ ও সাংবিধানিক কাঠামোকেই অপমান করছে।' বিরোধীদের তোলা ১৩.২ কোটি ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপির এই মুখপাত্র নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে সমর্থন করেন। তিনি জানান, 'এএসডিডি' (ASDD) (Absent, Shifted, Dead, Duplicate) সূত্রের উপর ভিত্তি করেই ক্ষেত্রসমীক্ষা চালানো হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks