...
...
Next Story

BJP-AAP: বিষাক্ত ফেনার মধ্যেই ছটপুজো! যমুনার দূষণ ঘিরে বিজেপি-আপের তরজা তুঙ্গে

BJP-AAP: দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বিরোধীদের সমালোচনা খারিজ করে দাবি করেন, এবার রাজধানীর বিভিন্ন প্রান্তে ছটপুজোর জন্য ভাল ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তেরাও তাতে সন্তুষ্ট।

Published on: Nov 16, 2026, 11:54:11 IST
Advertisement

BJP-AAP: ছটপুজোকে কেন্দ্র করে দিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির (আপ) মধ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হল। নদীর জলে সাদা বিষাক্ত ফেনার আস্তরণ এবং তার মধ্যে দাঁড়িয়ে ভক্তদের পুজো করার ছবি ও ভিডিও এক্সে পোস্ট করে দিল্লির বিজেপি সরকারের সমালোচনা করেছে আপ। পাল্টা আপের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসক বিজেপি। তাদের দাবি, আগের আপ সরকারের আমলে যমুনার ঘাটে ছটপুজো করতে বাধা দেওয়া হয়েছিল।

যমুনার দূষণ ঘিরে বিজেপি-আপের তরজা তুঙ্গে (Piyush Srivastava)
যমুনার দূষণ ঘিরে বিজেপি-আপের তরজা তুঙ্গে (Piyush Srivastava)

দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বিরোধীদের সমালোচনা খারিজ করে দাবি করেন, এবার রাজধানীর বিভিন্ন প্রান্তে ছটপুজোর জন্য ভাল ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তেরাও তাতে সন্তুষ্ট। তিনি বলেন, 'দু’বছর আগে পরিস্থিতি ভাল ছিল না। সে সময় দিল্লির যমুনার ঘাটে ছটপুজো উদযাপন নিষিদ্ধ ছিল।' কালিন্দী কুঞ্জ ঘাটের ছবি ও ভিডিও ছড়িয়ে আপ এবং কংগ্রেস ‘লজ্জাজনক’ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। মনোজ তিওয়ারির দাবি, আপ সরকারের আমলে ছটপুজো করতে গিয়ে মানুষকে সমস্যায় পড়তে হত। তাঁর কথায়, 'আগের সরকার পুজোর অনুমতি দিতে চাইত না। আর আজকের ব্যবস্থায় মানুষ খুব খুশি।'

অন্যদিকে, আপ এক্স হ্যান্ডেলে যমুনার একাধিক ভিডিও পোস্ট করে নদীর দূষণ নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে। একটি এক্স পোস্টে দলের অভিযোগ, যমুনা পরিষ্কারের নামে এত দিন শুধু মিথ্যা প্রচার করা হয়েছে। দূষিত নদীর জলে ছটপুজো করতে বাধ্য হওয়া ভক্তদের এখন তার পরিণতি ভোগ করতে হচ্ছে। আর একটি পোস্টে সাদা ফেনায় ঢাকা যমুনার ছবি দিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে নিশানা করা হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে আপ লিখেছে, 'এটি কোনও এআই নয়, ছটের দিন যমুনার বাস্তব চিত্র।' দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজও ঠিক একই ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করে লেখেন, 'বিজেপি শাসনে আজকের ভিডিও।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks