...
...
Next Story

BNP Leader Death in Bangladesh: ভোটকেন্দ্রের সামনে জামাতিদের সঙ্গে হাতাহাতি, নির্বাচনের মাঝেই মৃত্যু হল বিএনপি নেতার

রিপোর্ট অনুযায়ী, ভোটকেন্দ্রের বাইরে জামাত সমর্থকদের সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি হয়। বিএনপি নেতাকে একটি গাছের দিকে নাকি ঠেলে দেয় এক জামাত কর্মী। পরে মৃত্যু হয় মোহিবুজ্জমানের। যদিও এই ঘটনা 'অসুস্থতার' কারণে ঘটেছে বলে দাবি করেছে জামাত।

Published on: Feb 12, 2026, 13:41:53 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলাদেশের খুলনায় নির্বাচনী হিংসায় প্রাণ গেল বিএনপি নেতার। জানা গিয়েছে, জামাত সমর্থকদের সঙ্গে বচসা এবং হাতাহাতির আবহে প্রাণ হারান মোহিবুজ্জমান কোচি। রিপোর্ট অনুযায়ী, ভোটকেন্দ্রের বাইরে জামাত সমর্থকদের সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি হয়। বিএনপি নেতাকে একটি গাছের দিকে নাকি ঠেলে দেয় এক জামাত কর্মী। পরে মৃত্যু হয় মোহিবুজ্জমানের। যদিও এই ঘটনা 'অসুস্থতার' কারণে ঘটেছে বলে দাবি করেছে জামাত।

ভোটকেন্দ্রের বাইরে জামাত সমর্থকদের সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি হয়। (প্রতীকী ছবি) (AFP)
ভোটকেন্দ্রের বাইরে জামাত সমর্থকদের সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি হয়। (প্রতীকী ছবি) (AFP)

এদিকে এই ঘটনায় জামাতের কোনও দোষ নেই বলে দাবি করেছেন জামাত নেতা মাহবুবুর রহমান। তিনি বলেন, 'বিএনপির কর্মীরা জামাতের মহিলা কর্মীসমর্থকদের ভোটকেন্দ্র থেকে বাইরে বের করে দিচ্ছিল। আমি তাদের থামাতে যাই। সেই সময় একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনলাম তিনি মারা গিয়েছে।' এই ঘটনার সঙ্গে জামাতকর্মীদের মারধরের কোনও যোগ নেই বলে স্পষ্ট দাবি করেছেন তিনি।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু বলেন, 'সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তাঁর মৃত্যু হয়েছে।'

এদিকে নির্বাচন চলাকালীনই আজ বোমা বিস্ফোরণ হয় গোপালগঞ্জে। এই বিস্ফোরণে এক শিশু এবং দু'জন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশি সময় ৯টা নাগাদ গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত দুই নিরাপত্তারক্ষীরা হলেন সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সি শিশু জখম হয়েছে। জানানো হয়েছে, ভোটকেন্দ্রে দূর থেকে ককটেল ছোঁড়ে দুষ্কৃতীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe