...
...
Next Story

T20 World Cup 2026 latest: ‘আপনারা দুই ফসিল বলেছিলেন..’,WCতে পাকিস্তানের বিদায় ইস্যুতে ২ ইংরেজকে ধুয়ে দিলেন কার্তিক

রাত পোহালেই ট্২০ ২০২৬ বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল। দুই প্রাক্তন ইংরেজ তারকাকে তার আগে কোন ইস্যুতে ধুইয়ে দিলেন কার্তিক?

Published on: Mar 4, 2026, 19:31:02 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার দৌড় থেকেই ছিটকে গিয়েছে সেদেশ। এদিকে, সেমিফাইনালে ভারত। রাত পোহালেই সূর্য বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামবে ইংরেজ বাহিনী। এমন অবস্থায় এক অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে আলোচনা চলছিল, ভারত ও ইংল্যান্ডের প্রাক্তনীদের। আলোচনায় ছিলেন, ভারতের স্টার ক্রিকেটার দীনেশ কার্তিক, ইংল্যান্ডের দুই প্রাক্তনী মাইক আর্থার, নাসের হুসেন।

‘আপনারা দুই ফসিল বলেছিলেন..’,WCতে পাক-বিদায় নিয়ে ২ ইংরেজকে ধুয়ে দিলেন কার্তিক
‘আপনারা দুই ফসিল বলেছিলেন..’,WCতে পাক-বিদায় নিয়ে ২ ইংরেজকে ধুয়ে দিলেন কার্তিক

উল্লেখ্য, ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ খেলবে না বলে, তাদের জন্য শ্রীলঙ্কার কলম্বো ধার্য করা হয় ম্যাচের জন্য। পাকিস্তান তার সব ম্যাচ সেখানেই খেলে ২০২৬ টি২০ বিশ্বকাপে। একইভাবে এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুবাইতে তার সব ম্যাচ খেলেছে। সেই সময় যেহেতু একই ভেন্যুতে ভারত সব ম্যাচ খেলেছে, তখন অনেকেই দাবি করেছিলেন, ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। সেই দাবিদারদের মধ্যে ইংল্যান্ডের প্রাক্তনী মাইক আর্থার ও নাসের হুসেনও ছিলেন। সেই কথা মনে করিয়ে, পাকিস্তানের বিশ্বকাপ বিদায় নিয়ে খোঁচা দিয়ে এবার টার্গেট শানালেন ভারতের ক্রিকেট স্টার দীনেশ কার্তিক।

কার্তিক ওই অনুষ্ঠানে বলেন,'আমি আশা করেছিলাম পাকিস্তান সেমিফাইনালে উঠবে কারণ তারা কলম্বোতে ধারাবাহিকভাবে খেলেছে, একই হোটেলে থেকেছে, পিচগুলো ভালোভাবে জানত ,এবং আপনারা দুই ফসিল দুজনেই অভিযোগ করেছেন যে এই কারণেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত ভালো করেছে। সেই যুক্তি অনুসারে, পাকিস্তানের এই বিশ্বকাপে কিছু তো করা উচিত ছিল।'


 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe