গন্তব্য ছিল চিন। কিন্তু দক্ষিণ চিন সাগরে এসেই গতিপথ পরিবর্তন করে ৭টি তেলবাহী রাশিয়ান ট্যাঙ্কার এখন দ্রুতগতিতে ভারতমুখী হয়ে পড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তেল জোগানে ঘাটতি তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রুশ তেলের দিকে নজর বাড়িয়েছে নয়া দিল্লি। আর সে কারণেই 'বন্ধু'র বিপদে পথ বদলে ভারতেই ঢুকছে আরও বেশি রুশ তেল।

জাহাজ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্য অনুযায়ী, 'অ্যাকোয়া টাইটান' নামের ট্যাঙ্কারটি ২১ মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোরে পৌঁছনোর কথা রয়েছে। জাহাজটি গত জানুয়ারির শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে 'ইউরালস' ক্রুড অয়েলের চালান বোঝাই করেছিল। এই 'আফ্রাম্যাক্স' শ্রেণির জাহাজটি মূলত চিনের রিজাও বন্দরকে তার গন্তব্য হিসেবে দেখিয়েছিল। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় এসে এটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে ঘুরে যায়। এর কয়েক দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে ৩০ দিনের ছাড় দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ ছাড়ের ঠিক পরের সপ্তাহেই ভারতের তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে বিপুল পরিমাণ, প্রায় ৩ কোটি (৩০ মিলিয়ন) ব্যারেল তেল কিনে নেয়। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য- ইরানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় সৃষ্ট সঙ্কট মোকাবিলায় ভারতকে সহায়তা করা।
এরপর থেকে আরও বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে পুনরায় তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রাশিয়া থেকে চিনের দিকে যাওয়া তেলের চালানগুলোর গতিপথ ভারতের দিকে ঘুরে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া থেকে তেল আমদানি ভারত কমিয়ে দেওয়ায়, চিনই হয়ে উঠেছিল মস্কোর তেলের প্রধান বা 'শেষ ভরসা' হিসেবে আমদানিকারক। এবার জাপান ও দক্ষিণ কোরিয়া-সহ অন্যান্য দেশের ক্রেতারাও পুনরায় রাশিয়ার তেল কেনা শুরু করায়, বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 'ভর্টেক্সা লিমিটেড'-এর তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে তেল বহনকারী অন্তত সাতটি ট্যাঙ্কার মাঝপথেই তাদের গন্তব্য চিন থেকে পরিবর্তন করে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। ভারতের প্রায় সবকটি প্রধান তেল শোধনাগারগুলি এখন রাশিয়ার এই অপরিশোধিত তেল কেনার জন্য আগ্রহী।
{{/usCountry}}এরপর থেকে আরও বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে পুনরায় তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রাশিয়া থেকে চিনের দিকে যাওয়া তেলের চালানগুলোর গতিপথ ভারতের দিকে ঘুরে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া থেকে তেল আমদানি ভারত কমিয়ে দেওয়ায়, চিনই হয়ে উঠেছিল মস্কোর তেলের প্রধান বা 'শেষ ভরসা' হিসেবে আমদানিকারক। এবার জাপান ও দক্ষিণ কোরিয়া-সহ অন্যান্য দেশের ক্রেতারাও পুনরায় রাশিয়ার তেল কেনা শুরু করায়, বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 'ভর্টেক্সা লিমিটেড'-এর তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে তেল বহনকারী অন্তত সাতটি ট্যাঙ্কার মাঝপথেই তাদের গন্তব্য চিন থেকে পরিবর্তন করে ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। ভারতের প্রায় সবকটি প্রধান তেল শোধনাগারগুলি এখন রাশিয়ার এই অপরিশোধিত তেল কেনার জন্য আগ্রহী।
{{/usCountry}}পাশাপাশি, জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, 'সুয়েজম্যাক্স' শ্রেণির ট্যাঙ্কার 'জুজু এন' তার পরবর্তী গন্তব্য হিসেবে ভারতের 'সিক্কা' বন্দরের কথা উল্লেখ করেছে এবং সেখানে ২৫ মার্চ নাগাদ পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। কেপলারের তথ্য অনুযায়ী, এই ট্যাঙ্কারটি কাজাখস্তানের 'সিপিসি ব্লেন্ড' অপরিশোধিত তেল বহন করছে। জাহাজটি রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর 'নোভোরোসিস্ক' থেকে যাত্রা শুরু করে চিনের রিজাও বন্দরের জলসীমা পর্যন্ত গিয়েছিল; কিন্তু মার্চের শুরুর দিকেই এটি গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে যাত্রা শুরু করে।