Brazil presidential elections: ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? প্রথম দফার ভোট শেষে সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। আগামী ২৫ অক্টোবর দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান বেছে নিতে আবারও ভোট দেবেন ব্রাজিলের ভোটাররা।

ব্রাজিলে এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর মধ্যেই মূল লড়াই হচ্ছে। লুলার বয়স ৮০ বছর আর ফ্লাভিও বলসোনারোর বয়স ৪৫ বছর। সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোর পুত্র ফ্লাভিও। ব্রিটিশ সংবামাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯৮.৮১ শতাংশ ভোট গণনা শেষে স্পষ্টত এগিয়ে ফ্লাভিও। তিনি পেয়েছেন ৪৭.২৪ শতাংশ ভোট। অন্যদিকে, লুলা ৪৪.৯১ শতাংশ ভোট পেয়েছেন।
ভোট গণনা যত বাকি আছে, তাতে লুলা ও ফ্লাভিওর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের সীমারেখা অতিক্রম করতে পারছেন না। ফলে পুরো ভোটগণনা শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে যে প্রথম ধাপে কেউই শেষ হাসি হাসতে পারেননি। অপেক্ষা করতে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ ও ফলাফলের জন্য। সেখানে এই দুই প্রার্থী লড়বেন। এই আবহে প্রথম দফার ভোটে পিছিয়ে থাকাকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। পরের ধাপের নির্বাচনে ‘আরও শক্তিশালী হয়ে ফিরবেন’—এ প্রত্যাশার কথা জানিয়ে রবিবার লুলা বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, প্রথম দফায় জয়ী হব। কিন্তু আসল খেলা কেবল শুরু হতে চলেছে।’ বামপন্থী এই রাজনীতিবিদ বলেন, ‘আমরা এখন খেলার অতিরিক্ত সময়ে আছি। অতিরিক্ত সময়ের মধ্যে ব্রাজিলের জনগণের মন জয় করে নেব।’
অন্যদিকে, প্রথম দফার ভোটের এগিয়ে থাকায় ‘খুবই খুশি’ প্রাক্তন প্রেসিডেন্টের পুত্র ফ্লাভিও। পরের ধাপেও বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে রবিবার ব্রাজিলের এই সেনেটর বলেন, ‘আর মাত্র তিন সপ্তাহ পর ব্রাজিলের মানুষ আধুনিক একটি সরকার বেছে নেওয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এ বাস্তব সম্ভাবনা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।’ বিশ্লেষকেরা বলছেন, প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর অর্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পরের ধাপেও তাঁর জয়ের সম্ভাবনা প্রবল। আর তা হলে বাবার পথ ধরে রাষ্ট্রপ্রধানের পদে বসবেন ছেলে। ব্রাজিলের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে ফ্লাভিওর বাবা জইর বলসোনারোকে ক্ষমতাচ্যুত করেছিলেন লুলা। এরপর নানা আইনি ঝামেলায় জড়ান জইর বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
{{/usCountry}}অন্যদিকে, প্রথম দফার ভোটের এগিয়ে থাকায় ‘খুবই খুশি’ প্রাক্তন প্রেসিডেন্টের পুত্র ফ্লাভিও। পরের ধাপেও বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে রবিবার ব্রাজিলের এই সেনেটর বলেন, ‘আর মাত্র তিন সপ্তাহ পর ব্রাজিলের মানুষ আধুনিক একটি সরকার বেছে নেওয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এ বাস্তব সম্ভাবনা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।’ বিশ্লেষকেরা বলছেন, প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর অর্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পরের ধাপেও তাঁর জয়ের সম্ভাবনা প্রবল। আর তা হলে বাবার পথ ধরে রাষ্ট্রপ্রধানের পদে বসবেন ছেলে। ব্রাজিলের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে ফ্লাভিওর বাবা জইর বলসোনারোকে ক্ষমতাচ্যুত করেছিলেন লুলা। এরপর নানা আইনি ঝামেলায় জড়ান জইর বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
{{/usCountry}}লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে এখন ডানপন্থার জয়জয়কার। এ অঞ্চলের অনেক দেশের ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের নির্বাচিত করছেন। ভৌগোলিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল কোন পথে যাবে, সেটা জানা যাবে সপ্তাহ তিনেক পর।