Assembly Election: বৃহস্পতিবার সকাল থেকে বাংলায় শুরু হয় প্রথম দফার ভোট উৎসব। সকাল গড়িয়ে নেমেছে সন্ধ্যে। এদিন ১৫২ টি আসনে রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলায়। প্রথম দফার দিনের শুরু থেকেই ভোট দানের হারে তামিলনাড়ুকে টপকে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। বিকেল ৫ টার পরও বদল হল না চিত্রে। নির্বাচন কমিশন জানিয়েছে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৯১.৫৮ শতাংশ, সেখানে তামিলনাড়ুতে ভোটের হার ৮৪.৫১ শতাংশ।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রথম দফা এবং তামিলনাড়ুর সমস্ত আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তামিলনাড়ুর মোট ২৩৪টি এবং পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ১৫২টিতে ভোট হয়। ভোটগ্রহণ সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের বাকি আসনগুলিতে ২৯ এপ্রিল ভোট হবে। উভয় রাজ্যের ভোট গণনা ৪ মে হবে, যা অসম, কেরল ও পণ্ডিচেরির ভোটগণনার সঙ্গেই, যেখানে ৯ এপ্রিল ভোট সম্পন্ন হয়েছিল।
বাংলায় প্রথম দফার ভোট উৎসব
বৃহস্পতিবার প্রথম দফার ভোটে বাংলা অতীতের সব রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। ভেঙে গেছে ২০১১ সালের পরিবর্তনের ভোটের রেকর্ডও। এদিন যে ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছে, সন্ধ্যে ৬টা পর্যন্ত সেখানে গড়ে ভোট পড়েছে ৯১.৫৮ শতাংশ। বাংলায় ভোটের হারের নিরিখে সকাল থেকে পশ্চিম মেদিনীপুর এগিয়ে থাকলেও বিকেল ৫ টার পর দেখা গিয়েছে ভোটের হারের নিরিখে এগিয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর। বিকেল ৫ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে উত্তরের এই জেলায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ৯৩.১২ শতাংশ। বেশিরভাগ জেলাগুলিতেই ভোটের হার ৯০-এর কোঠায়। কোচবিহারে ভোটের হার ৯২.০৭ শতাংশ। এছাড়া আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ, জলপাইগুড়িতে ৯১.২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ এবং দার্জিলিংয়ে ৮৬.৪৯ শতাংশ ভোট পড়েছে।
পাশাপাশি, ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ, কালিম্পংয়ে ৮১.৯৮ শতাংশ, মালদহে ৮৯.৫৬ শতাংশ, মুর্শিদাবাদে ৯১.৩৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ, বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ, বীরভূমে ৯১.৫৫ শতাংশ,পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ ভোট পড়েছে।
তামিলনাড়ু ভোট
{{/usCountry}}পাশাপাশি, ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ, কালিম্পংয়ে ৮১.৯৮ শতাংশ, মালদহে ৮৯.৫৬ শতাংশ, মুর্শিদাবাদে ৯১.৩৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ, বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ, বীরভূমে ৯১.৫৫ শতাংশ,পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ ভোট পড়েছে।
তামিলনাড়ু ভোট
{{/usCountry}}তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শেষ হওয়ার প্রেক্ষাপটে এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার ৮৪.৫১ শতাংশ রেকর্ড করা হয়েছে। দক্ষিণের রাজ্যের ২৩৪টি আসনে এক দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রায় ৫.৭৩ কোটি ভোটার ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। এবারের নির্বাচনে মূল লড়াই ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ, নাম তামিলার কাচ্চি (এনটিকে) এবং তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ভোটকেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলগুলিও ভোটের হার ও প্রবণতার উপর ঘনিষ্ঠ নজর রাখছে, কারণ ভোটদানের হারই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে তামিলনাড়ুর পুম্পুহার কেন্দ্রে কর্তব্যরত এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনায় কাট্টুচেরি এলাকার এক বাসিন্দা ও এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী গ্রেফতার হয়েছে।